শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

নাগেশ্বরীতে বাড়ি ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা, ৭ দিন পেরিয়ে গেলেও গ্রেপ্তার হয়নি আসামি

আগস্ট 4, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মধ্যরাতে বাড়ি ফেরার পথে মো. শহিদুল ইসলাম নাডু নামের এক যুবককে অতর্কিত কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার সাত দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত […]

কুড়িগ্রামের ডিসিকে ফোন দিলেই বলেন, “টেক্সট মি প্লিজ”

আগস্ট 4, 2026

জুয়েল রানা, বিশেষ প্রতিনিধি কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের বিরুদ্ধে সংবাদকর্মীদের ফোন না ধরা এবং ক্যামেরার সামনে বক্তব্য দিতে অনীহার অভিযোগ উঠেছে। জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সমসাময়িক বিষয় নিয়ে বক্তব্য নিতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি অধিকাংশ সময় ফোন রিসিভ না করে “Please text me” লিখে বার্তা পাঠান বলে অভিযোগ করেছেন জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী। […]

কুড়িগ্রাম সার্ভিস এন্ড সলুশন আইটিতে জনবল নিয়োগ

আগস্ট 3, 2026

কুড়িগ্রামের স্বনামধন্য প্রতিষ্ঠান কুড়িগ্রাম সার্ভিস এন্ড সলুশন আইটি (S&S)-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে। 📌 পদের সংখ্যা: ০৪ জন👨‍💼 আবেদন করতে পারবেন: ছেলে ও মেয়ে উভয়েই🎓 শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান পাশ 💰 বেতন: ৯,০০০ টাকা🕘 অফিস সময়: সকাল ৯:০০টা থেকে বিকেল ৪:০০টা 📍 ঠিকানা:আশরাফিয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে,গড়েরপাড়, কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম। 📞 যোগাযোগ: ০১৭১৬-২৫২৪৬৪ ⏳ আগ্রহী […]

উলিপুরে ফ্রি চক্ষু শিবির, দেড় সহস্রাধিক মানুষের চিকিৎসা; টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের উদ্বোধন

আগস্ট 2, 2026

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির এবং একটি টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। রোববার (২ আগস্ট) সকালে উপজেলার এম.এ. মতিন কারিগরি ও কৃষি কলেজ চত্বরে আয়োজিত ফ্রি চক্ষু শিবিরের উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের ডেপুটি […]

জিন্নাত হত্যা মামলার প্রধান আসামি জাতীয় ছাত্র শক্তির নেতা লিমন গ্রেপ্তার

আগস্ট 2, 2026

নিজস্ব প্রতিবেদক | কুড়িগ্রাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার জাহিদুল ইসলাম জিন্নাত হত্যা মামলার প্রধান আসামি লিয়াকত হোসেন লিমনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার (২ আগস্ট) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া লিয়াকত হোসেন লিমন (২৩) জাতীয় ছাত্র শক্তির মীর ইসমাইল হোসেন কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক। জানা গেছে, গত ৩০ জুলাই গাজীপুরের শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-১৩ […]

‘সহিংস রাজনীতি কুড়িগ্রামের নয়, মানুষ শান্তিপ্রিয়; সন্ত্রাসীদের বয়কট করবে’—এমপি ড. আতিক মুজাহিদ

জুলাই 31, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ বলেছেন, কুড়িগ্রামের মানুষ শান্তিপ্রিয় এবং তারা সহিংস রাজনীতি ও সন্ত্রাসকে প্রত্যাখ্যান করবে। শুক্রবার (৩১ জুলাই) রাত ৮টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ সন্ত্রাসী হামলায় আহত ফুলবাড়ী উপজেলা ছাত্রশক্তির সদস্য সচিবকে দেখতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ড. আতিক মুজাহিদ বলেন, “আমরা এখন […]

ভূমি অধিগ্রহণের জটিলতায় কুড়িগ্রামে বাইপাস সড়ক নির্মাণে ধীরগতি

জুলাই 31, 2026

আশির্বাদ রহমান, কুড়িগ্রাম সদর ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় কুড়িগ্রামে নির্মাণাধীন নতুন বাইপাস সড়কের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হয়নি। ফলে প্রকল্পটির মেয়াদ আরও দুই বছর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে কুড়িগ্রাম শহরের যানজট অনেকটাই কমবে এবং জেলার উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও দ্রুত হবে। সড়ক ও […]

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভে হামলা, আহত অন্তত ২০

জুলাই 30, 2026

ডেস্ক নিউজ হবিগঞ্জে এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কুড়িগ্রামের ফুলবাড়ীতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। জাতীয় ছাত্রশক্তির অভিযোগ, বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা সদরের জিরো পয়েন্ট এলাকায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাদের বিক্ষোভ মিছিলে হামলা চালায়। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে জেলা যুবশক্তির সিনিয়র […]

কুড়িগ্রামে ধরলা নদীর তীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভয়াবহ ধস, নদীগর্ভে দেবে যাচ্ছে সিসি ব্লক

জুলাই 30, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সারডোব গ্রামে ধরলা নদীর তীরে নির্মিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি বড় অংশে ভয়াবহ ধস দেখা দিয়েছে। প্রায় ৪০০ মিটার দীর্ঘ বাঁধটির অন্তত ৩০ মিটার অংশে একের পর এক সিসি (কংক্রিট) ব্লক নদীর পানির নিচে দেবে যাচ্ছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, নদীর তীব্র স্রোত […]

জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রামে ৩৭ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

জুলাই 30, 2026

নিজস্ব প্রতিবেদক | কুড়িগ্রাম কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব প্রশাসনের আওতাধীন বিভিন্ন অফিসে মোট ৩৭টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে ৪ আগস্ট ২০২৬ সকাল ১০টা থেকে এবং চলবে ৩১ আগস্ট ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। পদের বিবরণ আবেদন […]

Verified by MonsterInsights