শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

ফুলবাড়ীতে জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

সেপ্টেম্বর 3, 2026

বিপুল মিয়া, ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ীতে সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে নাওডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজকরা জানান, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতি দেওয়া, তাদের উৎসাহিত করা এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো […]

ফুলবাড়ীতে পরকীয়া করতে গিয়ে লুঙ্গি-মোবাইল ফেলে পালালেন প্রধান শিক্ষক

সেপ্টেম্বর 3, 2026

বিপুল মিয়া, ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে স্থানীয়দের ধাওয়ার মুখে পরনের পোশাক, স্যান্ডেল ও মোবাইল ফোন ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য, ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মধ্য রাবাইতারী গ্রামের নেওয়াশী বাজারের পশ্চিম পাড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর […]

তিস্তার তাণ্ডবে হঠাৎ নদীগর্ভে ৪০ মিটার ক্রসবাঁধ, আতঙ্কে ২০ হাজার মানুষ

সেপ্টেম্বর 1, 2026

ডেস্ক নিউজ বর্ষা শেষ হওয়ার আগেই কুড়িগ্রামে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদীর ভাঙন। রাজারহাট উপজেলার বুড়িরহাট এলাকার গুরুত্বপূর্ণ ক্রসবাঁধে হঠাৎ ভাঙন দেখা দিয়ে প্রায় ৪০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে নদীপাড়ের মানুষের মধ্যে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে বুড়িরহাট ক্রসবাঁধের রাস্তার বিভিন্ন অংশে ভাঙন শুরু হয়। তীব্র স্রোতে বাঁধের নিচের মাটি […]

নাগেশ্বরীতে ‘কারেন্ট নাই, বৃষ্টিও নাই’—সেচ-সার সংকটে দিশেহারা কৃষক

আগস্ট 31, 2026

নিজস্ব প্রতিবেদক ।। হামার কুড়িগ্রাম বৃষ্টি নেই, বিদ্যুৎ নেই, মিলছে না সার—তিন সংকটে বিপাকে পড়েছেন কুড়িগ্রামের নাগেশ্বরীর কৃষকরা। তীব্র গরম আর দীর্ঘদিনের অনাবৃষ্টিতে আমনসহ বিভিন্ন ফসলের জমি শুকিয়ে ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এর মধ্যে ভয়াবহ লোডশেডিংয়ে সেচযন্ত্র চালাতে না পারায় মাঠের ফসল নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। স্থানীয় কৃষকদের অভিযোগ, দিনের ১২ ঘণ্টার মধ্যে মাত্র […]

কুড়িগ্রাম সদরে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার

আগস্ট 31, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম সদরে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আবু লাইচ শামসুদোহা শাওন (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কুড়িগ্রাম থানাধীন কাঁঠালবাড়ী ইউনিয়নের আগমনী বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার শাওন কুড়িগ্রাম সদর উপজেলার চর হরিকেশ […]

বিএমটিএর রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন আরিফুল ইসলাম

আগস্ট 30, 2026

ডেস্ক নিউজ বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্সের (বিএমটিএ) নতুন ২৩ সদস্যের আংশিক কমিটিতে রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মো. আরিফুল ইসলাম। শনিবার (২৯ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণার পাশাপাশি ২০২২-২৫ মেয়াদের কমিটি বিলুপ্ত করা হয়। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন এস এম ওবায়দুর রহমান এবং মহাসচিব জিসান হাওলাদার।এছাড়া রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন […]

রমনা সেকশনে রেললাইনের পাথর নিয়ে যাচ্ছে এলাকাবাসী, বাধা দিতে গিয়ে উত্তেজনা

আগস্ট 30, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের রমনা সেকশনে রেললাইনের পাশ থেকে প্রকাশ্যে বালাস্ট (পাথর) নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিতে গেলে ঠিকাদারের লোকজনের সঙ্গে স্থানীয়দের উত্তেজনা সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, আশপাশের লোকজন রেললাইন থেকে বালাস্ট সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। ঠিকাদারের লোকজন তাদের বাধা দিলে একপর্যায়ে স্থানীয় কয়েকজন তাদের মারতে উদ্যত হন বলে অভিযোগ রয়েছে। […]

নাগেশ্বরীতে মাদক ও ক্যাসিনোবিরোধী অভিযান, ছাত্রদল নেতাসহ ১৯ জন গ্রেপ্তার

আগস্ট 29, 2026

নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রামের নাগেশ্বরী থানা এলাকায় মাদক সেবন, মাদক ব্যবসা ও ক্যাসিনো জুয়ার বিরুদ্ধে অভিযান চালিয়ে রামখানা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বাবুসহ ১৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নাগেশ্বরী থানা এলাকায় ক্যাসিনো […]

১৫ দিন ধরে বন্ধ চিলমারী-রৌমারী ফেরি, চরম দুর্ভোগে চালক-শ্রমিক

আগস্ট 29, 2026

চিলমারী প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদের চিলমারী-রৌমারী নৌপথে নাব্যতা সংকটের কারণে ১৩ আগস্ট থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দীর্ঘ ১৫ দিন ধরে ফেরি বন্ধ থাকায় বিপাকে পড়েছেন পণ্যবাহী যানবাহনের চালক, শ্রমিকসহ দুই উপজেলার স্থানীয় বাসিন্দারা। শনিবার (২৯ আগস্ট) চিলমারী নদীবন্দরে গিয়ে দেখা যায়, ফেরি চলাচল বন্ধ থাকায় একাধিক পণ্যবাহী ভারী যানবাহন আটকা পড়ে আছে। […]

পুলিশ দেখে ছাদ থেকে লাফ, আহত অবস্থায় ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

আগস্ট 27, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থাকা নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিনহাজুল ইসলাম আইয়ুবকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় পুলিশ দেখে পালানোর চেষ্টা করে বাড়ির ছাদ থেকে লাফ দিলে তিনি আহত হন। পরে গতকাল বুধবার মধ্যরাতে সদর উপজেলার হলোখানা ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মিনহাজুল ইসলাম আইয়ুব কার্যক্রম নিষিদ্ধ কুড়িগ্রাম […]

Verified by MonsterInsights