শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

সার পেতে কৃষকের ভোগান্তির মাঝে ব্যতিক্রমী চিত্র পাঁচপীরে

সেপ্টেম্বর 7, 2026

মো. মাইনুল ইসলাম, উলিপুর কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজারে সার বিতরণ নিয়ে বিভিন্ন এলাকায় কৃষকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের খবর পাওয়া গেলেও মেসার্স আকবর আলী ট্রেডার্সে দেখা গেছে ভিন্ন চিত্র। সেখানে সুশৃঙ্খলভাবে সার বিতরণ কার্যক্রম চলছে এবং ডিলারের দাবি, বর্তমানে সারের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সরেজমিনে পাঁচপীর বাজারের মেসার্স আকবর আলী ট্রেডার্সে গিয়ে […]

তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ

সেপ্টেম্বর 6, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেছেন একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাহাঙ্গীর আলম। অভিযোগ সূত্রে জানা যায়, মো. জাহাঙ্গীর আলমকে ২০১৫ সালের ২৭ ডিসেম্বর তিলাই উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (গণিত) […]

নাগেশ্বরীতে কলেজছাত্র বিজয় হত্যার আসামি গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

সেপ্টেম্বর 6, 2026

নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরীতে কলেজছাত্র রেজাউল আহছান বিজয় হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন নিহতের স্বজন, শিক্ষার্থী ও এলাকাবাসী। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ ব্যাপারীরহাট স্কুল অ্যান্ড কলেজের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী মহাসড়কের দক্ষিণ ব্যাপারীরহাট স্কুল অ্যান্ড […]

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

সেপ্টেম্বর 6, 2026

নাগেশ্বরী প্রতিনিধি সময়মতো সার না পাওয়া, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং নানা টালবাহানার অভিযোগে ক্ষুব্ধ হয়ে উঠেছেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কৃষকেরা। একপর্যায়ে ক্ষোভের বিস্ফোরণ ঘটে ডিলারের সার গোডাউনে—ভাঙচুর করা হয় গোডাউনের বেড়া। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোববার (৬ সেপ্টেম্বর) জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজারে এ […]

নাগেশ্বরীতে মুরগির ব্যবসায়ীকে হামলার অভিযোগ, ২ লাখ ২০ হাজার টাকা ছিনতাইয়ের দাবি

সেপ্টেম্বর 6, 2026

নাগেশ্বরী প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে পূর্ববিরোধের জেরে মো. মতিয়ার রহমান নামে এক মুরগির ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যে হামলা, মারধর ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মতিয়ারের স্ত্রী মোছা. দুলালী বেগম নাগেশ্বরী থানায় একটি এজাহার দায়ের করেছেন। এতে মো. হাফিজুর রহমানসহ অজ্ঞাতনামা ৮-৯ জনকে আসামি করা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, মতিয়ার রহমান নাগেশ্বরী কলেজ […]

উলিপুরের পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধন

সেপ্টেম্বর 5, 2026

মো:মাইনুল ইসলাম, উলিপুর কুড়িগ্রামের উলিপুর উপজেলার ৩নং দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধন করা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর উদ্যোগে নির্মিত এসব স্থাপনার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে […]

জনতার অনুরোধে কুড়িগ্রাম পৌরসভা মেয়র পদে ফের লড়ার ঘোষণা নুর ইসলাম নুরুর

সেপ্টেম্বর 5, 2026

আশির্বাদ রহমান ।। বিশেষ প্রতিনিধি আসন্ন কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন পৌরসভার সাবেক মেয়র নুর ইসলাম নুরু। স্থানীয় বাসিন্দা ও সমর্থকদের অনুরোধেই তিনি নির্বাচনী মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) কুড়িগ্রাম পৌরসভার নাজিরা এলাকার কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা তাকে নিয়ে […]

রাজারহাটে ২০ পিস ইয়াবাসহ তিনজনকে পুলিশে সোপর্দ

সেপ্টেম্বর 5, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের রাজারহাটে ২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি ও দুই মাদকসেবীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় এলাকাবাসী। শুক্রবার দিবাগত রাতে উপজেলার নাজিমখাঁন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, নাজিমখাঁন এলাকায় সন্দেহজনক অবস্থায় তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা। আটক […]

কুড়িগ্রামে বিভিন্ন শাখার সভাপতি সম্পাদকসহ ৫ ছাত্রদল নেতাকে শোকজ

সেপ্টেম্বর 5, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক নিয়ম ভঙ্গের অভিযোগে কুড়িগ্রামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিটের পাঁচ ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জেলা ছাত্রদল। গত ২ সেপ্টেম্বর পৃথক চিঠির মাধ্যমে তাদের এ নোটিশ দেওয়া হয়। শোকজ পাওয়া নেতারা হলেন—কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের সভাপতি আব্দুর রহমান সাব্বির তন্ময় ও সাধারণ সম্পাদক নাহিদ হাসান ইমন, মজিদা […]

ফুলবাড়ীতে র‍্যাব-১৩ রংপুরের মাদকবিরোধী অভিযানে গাঁজা ও স্কাপসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

সেপ্টেম্বর 4, 2026

বিপুল মিয়া, ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ীতে র‍্যাব-১৩, রংপুরের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৫ কেজি গাঁজা ও ১৬ বোতল স্কাপসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, রংপুরের একটি আভিযানিক দল কাশিপুর ইউনিয়নের ৬ […]

Verified by MonsterInsights