শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

রাজারহাটে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

সেপ্টেম্বর 9, 2026

রাজারহাট প্রতিনিধি কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবু বক্কর (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার মেকুরটারী গ্রামের কসাইটারী এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আবু বক্কর ওই এলাকার বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে আবু বক্কর তার আত্মীয় একই নামের বক্করের […]

উলিপুরে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

সেপ্টেম্বর 9, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে পূর্ব শত্রুতার জেরে সৈকত বাবু (৩৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার থেতরাই ইউনিয়নের থেতরাই বাজার এলাকায়। অভিযোগ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, থেতরাই ইউনিয়নের দড়ি কিশোরপুর কানিপাড়া এলাকার সেকেন্দার আলীর ছেলে শাহিন […]

কুড়িগ্রামে ট্যাংকের পানি খেয়ে ৭ জন অসুস্থ, ভোরে চুরির চেষ্টা

সেপ্টেম্বর 9, 2026

রাজারহাট প্রতিনিধি কুড়িগ্রামের রাজারহাটে বাড়ির পানির ট্যাংকের পানি পান ও ব্যবহারের পর একই পরিবারের সদস্যসহ সাতজন অসুস্থ হয়ে পড়েছেন। পরে ভোররাতে ওই বাড়িতে কয়েকজন প্রবেশ করে চুরির চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার ছিনাই ইউনিয়নের পূর্বদেবত্তর গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থরা হলেন—অনিল চন্দ্র রায় (৫৫), তার স্ত্রী শান্তনা রানী রায় (৪৫), […]

কুড়িগ্রামে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সেপ্টেম্বর 9, 2026

মোঃ সাইফুর রহমান ।। কুড়িগ্রাম সদর বর্ণাঢ্য র‌্যালি, শোভাযাত্রা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে কুড়িগ্রামে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা কুড়িগ্রাম ঈদগাহ মাঠসংলগ্ন বিএনপি কার্যালয়ে জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য […]

হস্তান্তরের অপেক্ষায় কুড়িগ্রামের প্রায় ৩ কোটি টাকার শিশুপার্ক

সেপ্টেম্বর 9, 2026

নির্মাণকাজ শেষের পথে, হস্তান্তরের আবেদন পেলেই পরিদর্শন; দ্রুত উদ্বোধনের আশ্বাস জেলা পরিষদের আশির্বাদ রহমান, বিশেষ প্রতিনিধি শিশুদের সুস্থ বিনোদন ও মানসিক বিকাশের লক্ষ্যে কুড়িগ্রাম শহরে নির্মাণ করা হচ্ছে আধুনিক শিশুপার্ক। জেলা পরিষদের নিজস্ব ৭৩ শতাংশ জমির ওপর প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত পার্কটির কাজ এখন শেষ পর্যায়ে। তবে নির্মাণকাজ প্রায় শেষ হলেও এখনো জেলা […]

ইউএনও অফিসের হিসাব সহকারীর ওপর হামলার অভিযোগ মুক্তিযোদ্ধা আলমের বিরুদ্ধে

সেপ্টেম্বর 8, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের হিসাব সহকারী ইসমাইল হোসেনের ওপর মুক্তিযোদ্ধা আলম মণ্ডল হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। রোববার (৭ আগস্ট) বেলা ১১টা থেকে সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় হিসাব সহকারীর নিজ কক্ষে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয় ও […]

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পরিচ্ছন্নতা ও সেবার মান বাড়ানোর নির্দেশ ডিসির

সেপ্টেম্বর 8, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। সোমবার (৭ সেপ্টেম্বর) হাসপাতাল পরিদর্শনে গিয়ে রোগীদের উন্নত ও মানসম্মত সেবা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা আরও জোরদারের নির্দেশ দিয়েছেন তিনি। পরিদর্শনকালে জেলা প্রশাসক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, বহির্বিভাগ ও অন্তর্বিভাগ ঘুরে দেখেন। এ সময় তিনি রোগীদের সেবার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ […]

ফুলবাড়ীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, মানববন্ধন

সেপ্টেম্বর 8, 2026

আমিনুল ইসলাম, ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ীতে উত্তর রাবাইতারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন নুরুর বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড, অনিয়ম ও বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রতিবাদে বিদ্যালয় বাঁচানো ও শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় সচেতন ছাত্রসমাজ ও এলাকাবাসী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার […]

নাগেশ্বরী উপজেলা ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটি প্রকাশ ও শপথ গ্রহণ

সেপ্টেম্বর 7, 2026

নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার ২০২৭–২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গত ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সংগঠনের নাগেশ্বরী উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে আলহাজ্ব হারিসুল বারী রনি সভাপতি এবং মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন। কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, সহ-সভাপতি মাওলানা […]

চিলমারীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সেপ্টেম্বর 7, 2026

চিলমারী প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. শহিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টা ২৫ মিনিটে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের চড়ুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার শহিদুল ইসলাম চিলমারী উপজেলার কুটিরগ্রাম এলাকার […]

Verified by MonsterInsights