শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

উলিপুরে দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

সেপ্টেম্বর 13, 2026

মোঃ মাইনুল ইসলাম, উলিপুর কুড়িগ্রামের উলিপুর উপজেলার ৩ নম্বর দুর্গাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে দুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ সামুদ আলী। সভা সঞ্চালনা করেন মো. মোস্তাফিজুর রহমান। সভায় বক্তারা দলের […]

কুড়িগ্রামে ৭০টি বিলুপ্তপ্রায় বৃক্ষের চারা রোপণ

সেপ্টেম্বর 12, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির বিলুপ্তপ্রায় প্রায় ৭০টি বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) কুড়িগ্রাম হাসপাতালপাড়া মাদক নির্মূল ও উন্নয়ন কমিটির উদ্যোগে কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয় সড়কে এসব চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, বিলুপ্তপ্রায় দেশীয় বৃক্ষের সংরক্ষণ, পরিবেশ রক্ষা এবং সড়কের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি আগামী […]

কুড়িগ্রামে ময়লার ড্রেন থেকে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

সেপ্টেম্বর 12, 2026

রাজারহাট প্রতিনিধি কুড়িগ্রামের রাজারহাটে একটি ময়লার ড্রেন থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা, কয়েক দিন আগে শিশুটিকে সেখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আদর্শ বি.এল হাই স্কুলের প্রায় ৫০ মিটার পূর্বদিকে একটি ময়লার ড্রেনের পাশে মাছি ভনভন করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে কাছে […]

কুড়িগ্রামে চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, হৃদরোগে আক্রান্ত শিশুর মৃত্যু ঘিরে পরিবারের ক্ষোভ

সেপ্টেম্বর 12, 2026

ফজলুল করীম ফরাজী ।। বিশেষ প্রতিনিধি কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের খামার রসুলপুর গ্রামে ৮ বছর বয়সী হৃদরোগে আক্রান্ত শিশু মোরশেদ আলীর মৃত্যু ঘিরে পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে। শিশুটির পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ও আর্থিক সংকটের কারণে তার চিকিৎসা করাতে পারেনি পরিবারটি। এ ঘটনায় ঘোগাদহ ইউনিয়নের চেয়ারম্যান […]

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও আলোচনা সভা

সেপ্টেম্বর 12, 2026

মোঃ আবু সাঈদ ইসলাম কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, বাংলাদেশ-এর কুড়িগ্রাম জেলা শাখার পরিচিতি পর্ব, প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) আয়োজিত সভায় সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, আইনগত সচেতনতা, পেশাগত নৈতিকতা, মানবাধিকার, তথ্যের গোপনীয়তা এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন […]

ফুলবাড়ীতে ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

সেপ্টেম্বর 12, 2026

বিপুল মিয়া, ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। ছাত্রশিবির ফুলবাড়ী উপজেলা সভাপতি মিরাজ হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি […]

জনগণকে দক্ষ জনসম্পদে রূপান্তর করাই সরকারের মূল লক্ষ্য: আব্দুল খালেক

সেপ্টেম্বর 11, 2026

উলিপুর প্রতিনিধি বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক বলেছেন, জনগণকে যোগ্য ও দক্ষ জনসম্পদে রূপান্তর করাই সরকারের মূল লক্ষ্য। সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার কমে আসবে এবং একটি সুন্দর, সুশৃঙ্খল ও মানবিক বাংলাদেশ গড়ে উঠবে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রশাসন ও […]

উলিপুরে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

সেপ্টেম্বর 11, 2026

মোঃ মাইনুল ইসলাম, উলিপুর কুড়িগ্রামের উলিপুরে শিক্ষার্থী, দুস্থ, অসহায়, অসচ্ছল ও গৃহহীন মানুষের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উলিপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার নির্বাচিত ২০ জন উপকারভোগীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে, মোট […]

সারের দাবিতে বিক্ষোভের পর মামলা, গ্রেপ্তার আতঙ্কে কৃষকরা

সেপ্টেম্বর 11, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তার ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অজ্ঞাতনামা আসামি থাকায় সাধারণ কৃষকদের মধ্যে গ্রেপ্তার ও হয়রানির আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত ৭ সেপ্টেম্বর […]

নাগেশ্বরীতে ইয়াবা বিক্রির অভিযোগে ৪ জন গ্রেপ্তার, ১ কেজি গাঁজা উদ্ধার

সেপ্টেম্বর 10, 2026

নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা বিক্রির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। একই অভিযানে পৃথক ঘটনায় পরিত্যক্ত অবস্থায় ১ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নাগেশ্বরী থানার বিশেষ অভিযানের অংশ হিসেবে রাতে উপজেলা প্রাণিসম্পদ অফিসের পেছনের একটি ফাঁকা জায়গায় থাকা পরিত্যক্ত ঘর থেকে […]

Verified by MonsterInsights