
সেপ্টেম্বর 17, 2026
চিলমারী প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদ থেকে আনুমানিক ৫ বছর বয়সী এক অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল বাজারের দক্ষিণ খামার এলাকা সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সকাল আনুমানিক ৭টার দিকে নদে একটি শিশুর মরদেহ ভাসতে দেখেন তারা। পরে স্থানীয়রা বিষয়টি […]

সেপ্টেম্বর 16, 2026
রাজীবপুর প্রতিনিধি কুড়িগ্রামের রাজীবপুরে সরকারি বরাদ্দের ইউরিয়া সার বিতরণ নিয়ে উত্তেজনা ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। নিবন্ধিত সার ডিলার শফিউর রহমানের বিরুদ্ধে সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রি ও সার মজুত করে রাখার অভিযোগ তুলেছেন কৃষকেরা। তবে অভিযোগ অস্বীকার করেছেন ডিলার। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজীবপুর বাজারে শফিউর রহমানের ‘শফি এন্টারপ্রাইজ’ সার বিক্রয়কেন্দ্রে এ ঘটনা […]

সেপ্টেম্বর 16, 2026
জাহিদ হাসান, উলিপুর কুড়িগ্রামের উলিপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকালে থানা প্রশাসনের আয়োজনে মিনি স্টেডিয়াম মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।উলিপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শওকত আলী সরকারের সঞ্চালনায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. আরিফ। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সদস্য […]

সেপ্টেম্বর 16, 2026
হূমায়ুন কবীর সূর্য , বিশেষ প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের দিগদারী গ্রামে জরাজীর্ণ একটি ছাপরা ঘরে মানবেতর জীবন কাটাচ্ছেন প্রায় ৯৯ বছর বয়সী সাজিগন বেওয়া ও তাঁর ৬২ বছর বয়সী মেয়ে ছকিনা বেওয়া। দারিদ্র্য, স্বজনদের অবহেলা ও নানা সংকটের মধ্যে এখন একে অপরের ওপর নির্ভর করেই দিন পার করছেন মা-মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, […]

সেপ্টেম্বর 15, 2026
রাজারহাট প্রতিনিধি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতার চেষ্টা করার অভিযোগে জামিউল ইসলাম জিহাদ নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ছিনাই ইউনিয়নের মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ সদস্য টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা তাৎক্ষণিকভাবে তাদের ধাওয়া করেন। এ সময় চারজন […]

সেপ্টেম্বর 15, 2026
ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে শাহজালাল মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার পূর্ব ধনিরাম গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর দুপুরে খাবার পর ওই […]

সেপ্টেম্বর 15, 2026
রাজারহাট প্রতিনিধি কুড়িগ্রামের রাজারহাটে এক ব্যক্তিকে স্বামী দাবি করে দুই নারীর মধ্যে প্রকাশ্যে মারামারির ঘটনা ঘটেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে লালমনিরহাটের তিস্তা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজারহাট উপজেলার পশ্চিম দেবোত্তর মৌজার চায়না বাজার এলাকার লিটন সরকারকে স্বামী দাবি করে দুই নারীর মধ্যে বিরোধের সৃষ্টি হয়। লিটন ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদের […]

সেপ্টেম্বর 15, 2026
জুয়েল রানা ।। বিশেষ প্রতিনিধি কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে বন্যাসহ বিভিন্ন দুর্যোগে স্থানীয় পর্যায়ে দ্রুত ও কার্যকর জরুরি সাড়াদানের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণপ্রাপ্ত টাস্কফোর্স সদস্যদের (বন্যা স্বেচ্ছাসেবক) মাঝে উদ্ধার উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম শহরের হোটেল জুমারাহ প্যালেসে, সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়। […]

সেপ্টেম্বর 13, 2026
উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুর উপজেলার রাজারামক্ষেত্রী গ্রামে জরাজীর্ণ টিনের ঘরে একাকী দিন কাটছে ১০৪ বছর বয়সী হাফিজ উদ্দিনের। নেই আপনজনের সঙ্গ, নেই বিদ্যুৎ, শৌচাগার কিংবা ঘরে যাওয়ার চলাচলের রাস্তা। প্রতিবেশীদের দেওয়া খাবারেই কোনোভাবে চলছে তার জীবন। ১৯২২ সালের ১১ জুলাই জন্ম নেওয়া হাফিজ উদ্দিন একসময় স্বচ্ছল গৃহস্থ ছিলেন। ছিল জমিজমা, স্ত্রী ও একমাত্র মেয়ে। তবে […]

সেপ্টেম্বর 13, 2026
ডেস্ক নিউজ আমন ধান ও আগাম শীতকালীন সবজি চাষের মৌসুম চলছে। এ সময় কুড়িগ্রামে দেখা দিয়েছে সারের সংকট। চাহিদার তুলনায় পর্যাপ্ত সার না পাওয়ায় কৃষকদের মধ্যে ক্ষোভ বাড়ছে। জেলার বিভিন্ন এলাকায় সার নিতে কৃষকদের দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে। অনেক কৃষক প্রয়োজনীয় সার না পেয়ে ফিরে যাচ্ছেন। কোথাও কোথাও পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। এর আগে ভূরুঙ্গামারীতে […]