বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ খেলা অনুষ্ঠিত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

জাহিদ হাসান, উলিপুর


‎কুড়িগ্রামের উলিপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকালে থানা প্রশাসনের আয়োজনে মিনি স্টেডিয়াম মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
‎
‎উলিপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শওকত আলী সরকারের সঞ্চালনায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. আরিফ। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আবু জাফর সোহেল রানা, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ ওবায়দুল রহমান বুলবুল, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষ, পৌর বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব সোলায়মান সরকার, উপজেলা জামায়াতের আমীর এড. কামাল কবির লিটন, বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষন সেনগুপ্ত প্রমুখ।
‎
‎কাবাডি খেলায় দূর্গাপুর একাদশকে হারিয়ে উলিপুর পৌরসভা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলা পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় কাবাডি দলের সহ-অধিনায়ক জিয়াউর রহমান জিয়া।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 8

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]