কুড়িগ্রামের রমনা সেকশনে রেললাইনের পাশ থেকে প্রকাশ্যে বালাস্ট (পাথর) নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিতে গেলে ঠিকাদারের লোকজনের সঙ্গে স্থানীয়দের উত্তেজনা সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, আশপাশের লোকজন রেললাইন থেকে বালাস্ট সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। ঠিকাদারের লোকজন তাদের বাধা দিলে একপর্যায়ে স্থানীয় কয়েকজন তাদের মারতে উদ্যত হন বলে অভিযোগ রয়েছে।
বিজ্ঞাপন
রেললাইনের বালাস্ট সরিয়ে নেওয়ায় রেলপথের নিরাপত্তা ও স্থায়িত্ব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]
উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৪ হাজার ৬৯৫ টাকাসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটে উপজেলার পান্ডুল ইউনিয়নের পান্ডুল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে উলিপুর থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—পান্ডুল ইউনিয়নের আমভদ্রপাড়া গ্রামের দেলোয়ার হোসেন (৪৫), কুড়ারপাড় গ্রামের এনামুল […]