বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

বিএমটিএর রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন আরিফুল ইসলাম

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্সের (বিএমটিএ) নতুন ২৩ সদস্যের আংশিক কমিটিতে রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মো. আরিফুল ইসলাম।

শনিবার (২৯ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণার পাশাপাশি ২০২২-২৫ মেয়াদের কমিটি বিলুপ্ত করা হয়। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন এস এম ওবায়দুর রহমান এবং মহাসচিব জিসান হাওলাদার।এছাড়া রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন কুড়িগ্রামের মোঃ আরিফুল ইসলাম।

বিজ্ঞাপন

দায়িত্ব পাওয়ার পর আরিফুল ইসলাম বলেন, সততা, নিষ্ঠা ও দায়িত্ব নিয়ে সহযোদ্ধাদের পাশে থেকে সংগঠনকে এগিয়ে নিতে চাই।

সংগঠনের মহাসচিব জিসান হাওলাদার জানান, আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 8

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]