বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করলো জামায়াতে ইসলামী

আগস্ট 7, 2025

দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সংগঠনের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল- সাম্প্রতিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান এবং […]

চিলমারীতে ইউপি সদস্যসহ তিনজন গ্রে*প্তা*র

আগস্ট 7, 2025

কুড়িগ্রামের চিলমারীতে সন্ত্রাসবিরোধী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে চিলমারী মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ইসলাম। গ্রেপ্তারকৃতরা হলেন—চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের ইউপি সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক […]

নাগেশ্বরীতে রাষ্ট্র সংস্কার আন্দোলনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আগস্ট 7, 2025

মাইদুল ইসলাম মামুন রাষ্ট্র সংস্কার আন্দোলনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টায় নাগেশ্বরী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা করেন উপজেলা শাখার নেতাকর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, […]

ভূরুঙ্গামারীতে মোবাইল কোর্ট পরিচালনায় লাইসেন্স না থাকায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

আগস্ট 7, 2025

মোঃ মাইদুল ইসলাম কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সিভিল সার্জনের যৌথ অভিযানে বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে লাইসেন্স নবায়ন না থাকায় ক্লিনিক সিলগালা ও জরিমানা করা হয়েছে। ক্লিনিক দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভূরুঙ্গামারীর নিকটবর্তী এলাকায় অবস্থিত। একটি হলো আপডেট ডায়াগনস্টিক সেন্টার এবং অপরটি জনসেবা ডায়াগনস্টিক সেন্টার। জানা গেছে, আপডেট ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয় […]

উলিপুরে সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে আটক যুবক

আগস্ট 7, 2025

শাহাজাহান খন্দকার কুড়িগ্রামের উলিপুরে সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন মাইনুল ইসলাম (২৫) নামে এক যুবক। তিনি উপজেলার কিশামত মালতিবাড়ি এলাকার নুর হোসেনের ছেলে। জানা যায়, মাইনুল ইসলাম নিজেকে সমাজসেবা অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে গিয়ে অসহায় ভাতাভোগীদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র ও ছবি সংগ্রহ করতেন। পরে বিভিন্ন ভাতা […]

নাগেশ্বরীতে চে*ত*না*না*শ*ক খাইয়ে স্কুলছাত্রীকে একাধিকবার ধ*র্ষ*ণ, প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট 7, 2025

মাইদুল ইসলাম মামুন নাগেশ্বরী হস্ত্র বস্ত্র কুটির শিল্প মেলায় ডেকে নিয়ে কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক খাইয়ে বাড়িতে নিয়ে ১০ম শ্রেণির স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য, ঠিকাদারসহ চারজনের নামে মামলা করেছে ভুক্তভোগীর বাবা। এদিকে, মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী কিশোরীর বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের সাপখাওয়া এলাকায়। পর গত রোববার (৩ আগস্ট) […]

নাগেশ্বরীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: সাবেক এমপি সাইফুরকে জেলা বিএনপির শোকজ

আগস্ট 7, 2025

নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা বিএনপিতে অভ্যন্তরীণ বিরোধ ও বিভক্তি চরমে পৌঁছেছে। একই দিবস উপলক্ষে পৃথক পৃথক কর্মসূচি পালনের ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। এ অবস্থায় দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা বিএনপি সাবেক সংসদ সদস্য ও জেলা কমিটির সদস্য সাইফুর রহমান রানাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও […]

ডলার কিনে বিনিময়ে দিতেন জাল টাকা, ১ কোটি ৩৫ লাখ টাকার জাল নোটসহ দুজন গ্রেপ্তার

আগস্ট 6, 2025

ক্রিপ্টোকারেন্সি (ডিজিটাল বা ভার্চ্যুয়াল মুদ্রা) এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বিন্যান্সের মাধ্যমে প্রতারণামূলকভাবে ডলার কেনার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১ কোটি ৩৫ লাখ ৭৮ হাজার টাকার জাল নোট, ২২ হাজার নগদ টাকা এবং দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আরও দুজন পলাতক […]

৫ দিনে প্রবাসী আয় চার হাজার কোটি টাকা

আগস্ট 6, 2025

চলতি আগস্ট মাসের প্রথম পাঁচ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় চার হাজার এক কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। আজ বুধবার (৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। আরিফ হোসেন খান বলেন, আগের বছরের (২০২৪ সাল) জুলাইয়ের […]

ইউএনও বা সহধর্মিণীর নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা: উপজেলা প্রশাসনের সতর্কবার্তা

আগস্ট 6, 2025

মোঃ মাইদুল ইসলাম ভূরুঙ্গামারী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) বা তাঁর সহধর্মিণীর নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ উঠেছে। সম্প্রতি কয়েকটি অজানা নম্বর থেকে ফোন করে কিছু ব্যক্তি ইউএনও বা তাঁর স্ত্রী পরিচয়ে টাকা চাওয়ার চেষ্টা করছে, যা নিয়ে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৬ আগস্ট একটি সতর্কীকরণ বার্তা ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের […]