
চলতি আগস্ট মাসের প্রথম পাঁচ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় চার হাজার এক কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। আজ বুধবার (৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৫২ লাখ ৩০ হাজার ডলার। গত ফেব্রুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২৫২ কোটি ৭৬ লাখ ৪০ হাজার ডলার, মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার, এপ্রিলে ২৭৫ কোটি ২৩ লাখ ৩০ হাজার ডলার, মেতে ২৯৬ কোটি ৯৫ লাখ ৭০ হাজার ডলার, জুনে ২৮২ কোটি ১২ লাখ ৫০ হাজার ডলার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার।
আপনার মতামত লিখুন :