
আগস্ট 14, 2025
মোঃ মশিউর রহমান বিপুল বিয়াইয়ের সাথে আপওিকর সম্পর্ক এলাকাবাসীর লোকজনের মাঝে জানাজানি হলে আত্মহত্যা করেন বিয়ানী। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সোনালীরকুটি গ্রামে। জানা যায়, সোনালীরকুটি গ্রামের স্থানীয় বাসিন্দা আব্দুল হাকিমের মেয়েকে বিয়ে দেন ভোগডাঙ্গা ইউনিয়নের চিলকিরপাড় গ্রামের মিজানের পুত্রের সঙ্গে। বিবাহ সূত্রে তার মেয়ের শ^শুর মিজান নিয়মিত বিয়ানীর বাড়ি যাতায়াত […]

আগস্ট 14, 2025
নিজস্ব প্রতিবেদক গ্রীন ভয়েস নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের মাঝে পরীক্ষার উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নাগেশ্বরী সরকারি কলেজ প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস নাগেশ্বরী উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা ও নাগেশ্বরী সরকারি কলেজের অধ্যক্ষ ড. মোঃ আনোয়ার হোসেন মন্ডল, সংগঠনের সভাপতি মোঃ মাইদুল ইসলাম […]

আগস্ট 14, 2025
এনামুল হক সরকার সারাদেশে সাংবাদিক হত্যা,গুম,নির্যাতন মিথ্যা মামলায় হয়রানি ও গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন’কে প্রকাশ্যে কুপিয়ে হত্যার দ্রুত বিচার ও জড়িতদের ফাঁসির দাবিতে রাজারহাট উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৪-আগস্ট)দুপুরে রাজারহাট উপজেলার সকল সাংবাদিক আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দৈনিক সমকাল প্রতিনিধি আসাদুজ্জামান, দৈনিক দিনকাল প্রতিনিধি আনিসুর […]

আগস্ট 13, 2025
জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী মা-বাবার বুকের ধন ছোট্ট শিশু ফরহাদ, ছয় মাস বয়সের দুধের শিশু। ফুটফুটে এ শিশুটি জন্ম থেকেই পায়ুপথের সমস্যায় ভুগছেন। সংকীর্ণ পায়ুপথের বাঁধায় নিয়মিত পায়খানা হয় না, পেট ফুলে যায়। ৮-১০দিন পরপর ওষুধ দিয়ে পায়খানা করাতে হয়। যন্ত্রণায় ছটফট করে সারাক্ষণ কাঁদে শিশুটি। মা বাবা ব্যস্ত হয়ে পড়েন শিশুটিকে নিয়ে। কান্নায় ভারী হয়ে […]

আগস্ট 13, 2025
মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাট রেলসেতুতে ওভারলোড নিয়ন্ত্রণ, নির্মাণাধীন সেতুর দ্রুত বাস্তবায়ন এবং অবৈধ টোল আদায় রোধে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ টিম গত ১২ আগস্ট অভিযান পরিচালনা করেছে। ভূরুঙ্গামারী-সোনাহাট সড়কে দুধকুমার নদীর ওপর পুরাতন রেলসেতু দিয়ে ৫০০ সিএফটির বেশি পণ্যবাহী ট্রাক চলাচল নিষিদ্ধ থাকলেও স্থানীয় ব্যবসায়ী ও ট্রাক মালিক সমিতির সদস্যরা নিয়ম […]

আগস্ট 13, 2025
মোহাম্মদ দিদার আহমেদ জীবন উলিপুর সরকারি কলেজের এক গর্বিত মুহূর্তের নাম এখন মেধা সিংহ। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) বৃত্তি ২০২৫-এর জন্য নির্বাচিত ৫৫০ জন বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে উলিপুর সরকারি কলেজ থেকে একমাত্র মনোনীত হয়েছেন তিনি। এইচএসসি ২০২৩ (বিজ্ঞান) ব্যাচের মেধাবী ছাত্রী মেধা সিংহ দিল্লি বিশ্ববিদ্যালয়ে (QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৩: ৩২৮তম) মাইক্রোবায়োলজিতে গ্রাজুয়েট […]

আগস্ট 12, 2025
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”এ প্রতিপাদ্যকে ধারণ করে কুড়িগ্রামে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় কুড়িগ্রাম যুব উন্নয়ন চত্বর ও হলরুমে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। […]

আগস্ট 12, 2025
কুড়িগ্রামের রাজীবপুরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নগদ টাকানহ পাঁচ জুয়াড়িকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করেছে। পুলিশ জানায়, রাজিবপুর থানা পুলিশের একটি বিশেষ টিম মঙ্গলবার (১২ আগষ্ট) সাড়ে ১২ টার দিকে রাজীবপুরের বড়ুইডাঙ্গি এলাকার একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে ১০ হাজার […]

আগস্ট 12, 2025
আনোয়ার সাঈদ তিতু কুড়িগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা সদরের ত্রিমোহনী বাজার সংলগ্ন সোমবার ( ১১ আগষ্ট ) বিকেলে কুড়িগ্রাম টু রংপুর মহাসড়কে যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার ও বায়ুদূষণের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময়ে শব্দদূষণের অপরাধে ২টি বাস ও ২টি ট্রাকের ড্রাইভারকে পৃথকভাবে মোট ৪৫০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় […]

আগস্ট 12, 2025
মোঃ মাইদুল ইসলাম বাংলাদেশের অন্যতম শীর্ষ আঞ্চলিক দৈনিক দৈনিক করতোয়া—যার যাত্রা শুরু ১২ আগস্ট ১৯৭৬ সালে, নামকরণ হয়েছে ঐতিহাসিক করতোয়া নদীর নামে—এবার ৫০ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে ভূরুঙ্গামারীতে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে ভূরুঙ্গামারী প্রেসক্লাবে আনন্দঘন পরিবেশে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব […]