
মোঃ মাইদুল ইসলাম
বাংলাদেশের অন্যতম শীর্ষ আঞ্চলিক দৈনিক দৈনিক করতোয়া—যার যাত্রা শুরু ১২ আগস্ট ১৯৭৬ সালে, নামকরণ হয়েছে ঐতিহাসিক করতোয়া নদীর নামে—এবার ৫০ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে ভূরুঙ্গামারীতে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে ভূরুঙ্গামারী প্রেসক্লাবে আনন্দঘন পরিবেশে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়ার উপজেলা প্রতিনিধি আনোয়ারুল হক।
আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শামসুজ্জোহা সুজন, প্রচার সম্পাদক রবিউল আলম লিটন, মাইটিভি প্রতিনিধি মাইদুল ইসলাম মুকুল, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান, সাংবাদিক আমিনুর রহমান, জাহাঙ্গীর আলম, মাহবুব হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, দেশের অসংখ্য পত্রিকার ভিড়ে নিরপেক্ষতা, দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দৈনিক করতোয়া পাঠকের আস্থা অর্জন করেছে। দীর্ঘ ৫ দশকের যাত্রায় পত্রিকার সাহসী ও পরিশ্রমী সম্পাদক মোঃ মোজাম্মেল হকসহ সকল সংবাদকর্মীকে তারা অভিনন্দন জানান।
পরে পত্রিকার সম্পাদক ও সকল কর্মীর সুস্থতা, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :