বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা, জাল ধ্বংস

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

শাজাহান খন্দকার

কুড়িগ্রামের উলিপুরে অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা ও জব্দকৃত জাল ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ শামীমা আক্তারের তত্ত্বাবধানে দুর্গাপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০-এর আওতায় মমিনুর রহমান (৩৮), পিতা আব্দুল মালেক, নামের এক জাল ব্যবসায়ীকে বিক্রয়কৃত অবৈধ কারেন্ট জালসহ আটক করা হয়। পরে তাকে উপজেলা চত্বরে নিয়ে এসে জব্দকৃত জালগুলো অগ্নিসংযোগের মাধ্যমে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত মমিনুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করে। এ সময় মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, নদ-নদীতে প্রজনন মৌসুমে মাছের বংশবৃদ্ধি রক্ষা ও জলজ সম্পদ সংরক্ষণে অবৈধ কারেন্ট জাল ব্যবহার, মজুদ ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ।

এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ শামীমা আক্তার বলেন, “মাছের প্রজনন রক্ষা ও জলজ সম্পদ সংরক্ষণে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]