সমাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কুড়িগ্রাম জেলা ও উপজেলা পর্যায়ে “যুব সংগঠক” সম্মাননা পেয়েছেন স্টুডেন্ট’স ওয়েলফেয়ার যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা


Hamar Kurigram প্রকাশের সময় : অগাস্ট ১২, ২০২৫, ২:৩২ অপরাহ্ন /
সমাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কুড়িগ্রাম জেলা ও উপজেলা পর্যায়ে “যুব সংগঠক” সম্মাননা পেয়েছেন স্টুডেন্ট’স ওয়েলফেয়ার যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”এ প্রতিপাদ্যকে ধারণ করে কুড়িগ্রামে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় কুড়িগ্রাম যুব উন্নয়ন চত্বর ও হলরুমে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. কুদরত-এ-খুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্কেল এসপি মমিনুল ইসলাম। সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শাহাদাত হোসেন।

যুব উন্নয়ন অধিদপ্তরের ইলেকট্রিক্যাল প্রশিক্ষক আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ হাসিবুর রহমান হাসিব, জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক এম. রশিদ আলী, এবং জাতীয় নাগরিক পার্টি কুড়িগ্রাম জেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. মুকুল মিয়া।

আলোচনা সভায় বক্তারা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং সেবা প্রাপ্তির পরিসংখ্যান উপস্থাপন করেন। এছাড়া কার্যক্রম আরও গতিশীল করার জন্য নানা দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে একজন সেবা প্রত্যাশীকে ৭৫ হাজার টাকার যুব ঋণের চেক প্রদান করা হয়।