রাজীবপুরে পাঁচ জুয়াড়ি গ্রেপ্তার


Hamar Kurigram প্রকাশের সময় : অগাস্ট ১২, ২০২৫, ১:০৬ অপরাহ্ন /
রাজীবপুরে পাঁচ জুয়াড়ি গ্রেপ্তার

কুড়িগ্রামের রাজীবপুরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নগদ টাকানহ পাঁচ জুয়াড়িকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করেছে।  

পুলিশ জানায়, রাজিবপুর থানা পুলিশের একটি বিশেষ টিম মঙ্গলবার (১২ আগষ্ট)  সাড়ে ১২ টার দিকে রাজীবপুরের বড়ুইডাঙ্গি এলাকার একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে ১০ হাজার ১৯০ টাকা, জুয়ার খেলার সামগ্রী ৩ বান্ডিল তাসসহ পাঁচ জুয়ারিকে হাতেনাতে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। গ্রেপ্তাকৃত জুয়ারিরা হলেন বড়াইডাঙ্গি গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৩০), মৃত আবু বক্করের ছেলে রাশেদ (৩৮), মৃত আবুল হোসেনের ছেলে শাহ আলম (৫০) মৃত সামছুল হকের ছেলে খোকন(৩৫) ও জহুরুল হকের ছেলে সুজন মিয়া (৪০)। 

রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত পাঁচ জুয়ারির বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।