শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

ভুরুঙ্গামারী ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দের ওসি ও ইউএনওর সাথে মতবিনিময়

আগস্ট 25, 2025

মোঃ মাইদুল ইসলাম ।। ভুরুঙ্গামারী কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার “বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের” নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ভূরুঙ্গামারী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ এবং ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপ জন মিত্র–এর সঙ্গে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন। এ সময় ছাত্র অধিকার, নিরাপত্তা এবং ছাত্র সমাজের উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। […]

ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ

আগস্ট 25, 2025

মোঃ মাইদুল ইসলাম ।। ভুরুঙ্গামারী কুড়িগ্রামের ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও নবাগত সভাপতি ইঞ্জিনিয়ার তাজুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দুপুরে ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসা হলরুমে এ সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সুপারিনটেনডেন্ট গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার নবাগত সভাপতি ইঞ্জিনিয়ার […]

উলিপুরে মহারাণী স্বর্ণময়ী’র ১২৮তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত

আগস্ট 25, 2025

শাহজাহান খন্দকার ।। উলিপুর কুড়িগ্রামের উলিপুরে মহারাণী স্বর্ণময়ী’র ১২৮তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের চৌমহনী বাজারে সাহিত্য পত্রিকা ছুটিরপাতা’র আয়োজনে স্মরণসভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ছুটিরপাতা সাহিত্য পত্রিকার সম্পাদক ও প্রকাশক তানভীরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ইতিহাস গবেষক আবু হেনা মুস্তফা। বিশেষ […]

উলিপুরে মৎস্য সপ্তাহের সাত দিনের কর্মসূচি একদিনেই শেষ করায় উপজেলা মৎস্য কর্মকর্তাকে শোকজ

আগস্ট 25, 2025

শাহজাহান খন্দকার ।। উলিপুর জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর সাত দিনের কর্মসূচি একদিনেই শেষ করার অভিযোগে কুড়িগ্রামের উলিপুর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তারকে শোকজ নোটিশ দিয়েছে জেলা মৎস্য কর্মকর্তা। জেলা মৎস্য কর্মকর্তা মো. মুক্তাদির খান বলেন, “জাতীয় মৎস্য সপ্তাহের সাত দিনের প্রতিটি কার্যক্রম আলাদাভাবে সম্পন্ন করার নির্দেশনা রয়েছে। কখনোই সাত দিনের প্রোগ্রাম একদিনে শেষ […]

কুড়িগ্রামে মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আগস্ট 25, 2025

রকিবুল ইসলাম রাফি ।। হামার কুড়িগ্রাম শিশুর ভবিষ্যত গড়তে আয়, ভেঙ্গে ফেলি সব অন্তরায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেলগাছা বাবুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে বেলগাছা যুব সংগঠন এর আয়োজনে এবং সার্বিক সহযোগিতায় চাইল্ড নট ব্রাইড প্রকল্প আরডিআরএস বাংলাদেশ এর সহযোগীতায় মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ এবং ১৩-১৭ বছরের কিশোরী ও যুব নারীদের তালিকা তৈরি সভা অনুষ্ঠিত হয়েছে। […]

ফুলবাড়ীতে পরিবারের সাথে অভিমান করে যুবকের আ*ত্ম*হ*ত্যা

আগস্ট 25, 2025

জাহাঙ্গীর আলম।। ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ীতে পরিবারের লোকজনের সাথে অভিমান করে মিলন (২৩) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাতে উপজেলা ফুলবাড়ী সদর ইউনিয়নের কবির মামুদ দালালী টারী গ্রামে। নিহত যুবক ওই গ্রামের মকবুল হোসেন কসাইয়ের ছেলে। জানা গেছে, নিহত যুবক মিলনের বিবাহর পর হতে ছেলের বউ সানজিদার সাথে শাশুড়ি […]

বিএনপি ও আওয়ামীর দোসর মিলে বসতভিটা দখলের অভিযোগে মানববন্ধন

আগস্ট 25, 2025

মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বসতভিটা দখলের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) বিকেল ৫টায় ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড গোলচত্বরে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিএনপি নেতা শাহ জালাল দর্জি ও যুবদল নেতা লাভলু রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সমর্থক আমিনুর রহমান ও নুর ইসলামসহ […]

মওলানা ভাসানী সেতুতে মোটরসাইকেল-অটোভ্যান সংঘর্ষ, নিহত ২

আগস্ট 24, 2025

তিস্তা নদীর ওপর নির্মিত মওলানা ভাসানী সেতুতে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোভ্যানের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। রোববার (২৪ আগস্ট) রাত ১১টার দিকে সেতুর উত্তর পাশে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে সেতু পার হচ্ছিল দুই যুবক। এ সময় সেতুর ওপর হঠাৎ একটি ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। […]

শ্রমিকদের অধিকার ও দাবি আদায়ে শ্রম আইন বিষয়ক প্রশিক্ষণ জরুরি- ডিসি নুসরাত সুলতানা

আগস্ট 24, 2025

মোঃ বুলবুল ইসলাম কুড়িগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ে স্বপ্নকুড়ি হলরুমে ২৪ আগস্ট (রবিবার) ৪২ জন শ্রমিকদের জন্য ৫ দিনব্যাপী শ্রম আইন বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। এসময় শিল্প সম্পর্ক শিক্ষায়তন, রাজশাহীর উপপরিচালক মোহাম্মদ সাদেকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা। অত্র শ্রম আইন বিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে বর্তমান শ্রমিকরা তাঁদের নায্য অধিকার […]

বিদ্যুতের তার চুরির মাত্র একদিন পরই এবার রিফ্লেক্টর লাইট চুরি হয়েছে

আগস্ট 24, 2025

গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুরে তিস্তা নদীর ওপর নির্মিত মওলানা ভাসানী সেতুর ল্যাম্পপোস্টের ৩১০ মিটার বিদ্যুতের তার চুরির মাত্র একদিন পরই এবার রিফ্লেক্টর লাইট চুরি হয়েছে। শনিবার দিবাগত রাতে চুরির ঘটনা ঘটলেও রবিবার দুপুরে বিষয়টি জানতে পারে সেতু কর্তৃপক্ষ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। পরপর চুরির ঘটনায় […]

Verified by MonsterInsights