শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

কুমিল্লা ও লালমনিরহাটে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহরের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

সেপ্টেম্বর 16, 2025

মোঃ বুলবুল ইসলাম ।। হামার কুড়িগ্রাম কুমিল্লার আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এম. হাসান ও লালমনিরহাটের আজকের পত্রিকার জেলা প্রতিনিধি খোরশেদ আলম সাগরের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কেজিইউজের সদস্য সচিব মনোয়ার হোসেনের নেতৃত্বে কুড়িগ্রাম জেলা শহরের কলেজ মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। […]

রাজারহাটে ইউপি সদস্যের অভিনব প্রতারণার শিকার এক বিধবা নারী

সেপ্টেম্বর 16, 2025

আব্দুল হাকীম সবুজ, রাজারহাট রাজারহাটে এক ইউপি সদস্যের অভিনব প্রতারণা শিকার হয়েছেন আলেয়া বেগম( ৫৫)নামের এক বিধবা নারী।ঘটনা টি রাজারহাট সদর ইউনিয়নের ৪নং দিনা মৌজার পঞ্চাশার্ধ আলেয়া বেগম নামের এক বিধবা নারীর সাথে।ভুক্তভোগী নারী আলেয়া বেগম সাংবাদিক কে জানান রাজারহাট সদর ইউনিয়নের ৫নং ছাটমল্লিকবেগ ওয়ার্ডের মেম্বার হযরত আলী আমার সহ আরও কয়েকজন মহিলার কাছ থেকে […]

প্রাথমিকের এক সহকারী শিক্ষক ও নৈশপ্রহরীর বিরুদ্ধে অশোভন আচরণ, দায়িত্ব অবহেলা ও প্রভাব খাটানোর অভিযোগ

সেপ্টেম্বর 16, 2025

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মজিবর রহমান ও নৈশপ্রহরী আফছার উদ্দিনের বিরুদ্ধে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে অনৈতিক, অসৌজন্যমূলক আচরণ এবং দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। এ নিয়ে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী এক ছাত্রীর অভিভাবক নাছিমা বেগম। অভিযোগে তিনি জানান, দ্বিতীয় শ্রেণির ছাত্রী তার কন্যা মোছাঃ আকলিমা খাতুন […]

ভূরুঙ্গামারীতে আগুন‌ লেগে বসতবাড়ি ভস্মীভূত : ক্ষতি প্রায় ১২ লাখ টাকা

সেপ্টেম্বর 16, 2025

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামে সাগর আলীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, হঠাৎ বাড়িতে আগুন ধরে মুহূর্তের মধ্যেই চারপাশে ছড়িয়ে পড়ে। পরিবারের […]

৩য় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরীতে নেতৃত্ব দেবে কুড়িগ্রামের মোকাওসার ইসলাম কিরন

সেপ্টেম্বর 15, 2025

নিউজ ডেস্ক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ৩য় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরী ২০২৫-এ কুড়িগ্রাম জেলার প্রতিনিধিত্ব করবে এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুল। এই আয়োজনে স্কাউট দলটির নেতৃত্ব দেবেন সিনিয়র পেট্রো লিডার মোঃ. কাওসার ইসলাম কিরন। আয়োজক বাংলাদেশ স্কাউটস, কুড়িগ্রাম জেলার পক্ষ থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। […]

কুড়িগ্রামে নবনিযুক্ত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

সেপ্টেম্বর 15, 2025

নিউজ ডেস্ক কুড়িগ্রামে সদ্য এনটিআরসিএ কর্তৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে কুড়িগ্রাম আলিয়া মাদরাসার হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক নবনিযুক্ত শিক্ষককে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল মতিন ফারুকী। […]

কচাকাটায় বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ অনুষ্ঠিত

সেপ্টেম্বর 15, 2025

মোঃ বুলবুল ইসলাম ।। হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের নাগেশ্বরীতে শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, সহিংসতা হ্রাস এবং প্রতিবন্ধী শিশুদের সহায়তার জন্য কার্যকর সমাধানগুলি অন্বেষণ করার জন্য সম্মিলিত সমস্যা সমাধানকে উৎসাহিত করার জন্য স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ ও ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর (সোমবার) দুপুর ১২ ঘটিকায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ওয়ার্ল্ড […]

কুড়িগ্রামে অনুষ্ঠিত হলো কিশোরীর স্বপ্ন মেলা

সেপ্টেম্বর 15, 2025

মাইদুল ইসলাম মামুন ।। হামার কুড়িগ্রাম কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়ন ফেডারেশন মাঠে অনুষ্ঠিত হলো কিশোরীর স্বপ্ন মেলা। ভোগডাঙ্গা যুব সংগঠনের আয়োজনে এবং আরডিআরএস বাংলাদেশ ও সিএনবি প্রজেক্টের সহযোগিতায় “কিশোরীর সুরক্ষা করি, স্বপ্নকে ছুঁই” প্রকল্পের তত্ত্বাবধানে দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়। মেলায় কিশোরীরা তাদের ভবিষ্যৎ স্বপ্ন, স্বপ্নপূরণের পথে প্রতিবন্ধকতা, স্বপ্ন চিঠি ও দেয়ালিকা প্রদর্শনের পাশাপাশি […]

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু

সেপ্টেম্বর 15, 2025

শাহজাহান খন্দকার ।। উলিপুর কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে অরুন চন্দ্র বর্মণ (৪০) নামের এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা তাতীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অরুন চন্দ্র ওই এলাকার নির্মল চন্দ্র বর্মণের ছেলে। তিনি ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করতেন এবং তিন সন্তানের জনক ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ঢাকায় […]

Verified by MonsterInsights