৩য় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরীতে নেতৃত্ব দেবে কুড়িগ্রামের মোকাওসার ইসলাম কিরন


Hamar Kurigram প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২৫, ৩:০২ অপরাহ্ন /
৩য় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরীতে নেতৃত্ব দেবে কুড়িগ্রামের মোকাওসার ইসলাম কিরন

নিউজ ডেস্ক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ৩য় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরী ২০২৫-এ কুড়িগ্রাম জেলার প্রতিনিধিত্ব করবে এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুল।

এই আয়োজনে স্কাউট দলটির নেতৃত্ব দেবেন সিনিয়র পেট্রো লিডার মোঃ. কাওসার ইসলাম কিরন।

আয়োজক বাংলাদেশ স্কাউটস, কুড়িগ্রাম জেলার পক্ষ থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩য় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরী আগামী ২০২৫ সালের ১৯সেপ্টেম্বর থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় প্রশিক্ষণ কেন্দ্র মৌচাক গাজীপুরে অনুষ্ঠিত হবে। এতে কুড়িগ্রাম জেলার জন্য মনোনীত দলটির নেতৃত্ব দেবেন এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের সিনিয়র পেট্রো লিডার মোঃ কাওসার ইসলাম কিরন।

এছাড়া স্কাউট দলটি যে কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে গঠিত, তাদের মধ্যে মোঃ সাহ আলম, মোঃ মুশফিকুর রহমান আমিন মুরাদ, মোঃ রাফি, মোঃ তানজিরুল ইসাহাক মোঃ নিরজার সরকার নিবির, মোঃ রাকিবুল ইসলাম রুহান, মোঃ আহনাফ সাজিদ এবং মেহেজাহুল খনদকার মুগধো উল্লেখযোগ্য।

এই জাম্বুরী স্কাউট শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান এবং নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।