শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

উলিপুরে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে কেন্দ্রীয় বিএনপি নেতার মতবিনিমিয়

সেপ্টেম্বর 20, 2025

জাহিদ হাসান ।। হামার কুড়িগ্রাম  কুড়িগ্রামের উলিপুরে সাম্য ও সম্প্রীতির সেতুবন্ধনে উজ্জীবিত হোক দুর্গোৎসব এমন স্লোগানে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।‎‎শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে অডিটরিয়ামে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক।‎‎অনুষ্ঠানে উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক নয়ন কুমার […]

রাজারহাটে এবি পার্টির গণসংযোগ ও লিফলেট বিতরণ

সেপ্টেম্বর 20, 2025

মাসুদ রানা ।। কুড়িগ্রাম ২৬ কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলা) আসনে এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন কুড়িগ্রামের রাজারহাট উপজেলারটগরাইহাট বাজার, দিনোবাজার, বটতলা যাদুরচর বাজার, রাজারহাট স্টেশন রোড, রাজারহাট কলেজ রোড, রাজারহাট বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল […]

কুড়িগ্রামের হাসান জিহাদী নির্বাচিত হলেন The Eco Leaders প্রশিক্ষণে

সেপ্টেম্বর 20, 2025

কুড়িগ্রামের পরিবেশ আন্দোলনের কর্মী হাসান জিহাদী নির্বাচিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন The Eco Leaders প্রশিক্ষণ কর্মশালায়। এটি আয়োজিত হচ্ছে The Earth ও ব্রিটিশ হাই কমিশন এর যৌথ উদ্যোগে। আগামী ২২, ২৩ ও ২৪ সেপ্টেম্বর টানা তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়, অভিজ্ঞতা অর্জন […]

চিলমারীতে টি-বাঁধ ও ডানতীর রক্ষা প্রকল্প ভাঙনের মুখে

সেপ্টেম্বর 20, 2025

সাওরাত হোসেন সোহেল, চিলমারী আতঙ্ক আর হুমকি পিছু ছাড়ছে না চিলমারীর। হঠাৎই ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙনের মুখে কালিরকুড়া টি-বাঁধ, ডানতীর রক্ষা প্রকল্প ও কাঁচকোল এলাকার প্রায় ২ কি.মি. ওয়াপদা বাঁধ। পানি বাড়লেই আতঙ্ক বাড়ে। টি-বাঁধের দু’ধারে রক্ষা প্রকল্পের পিছিং সংযুক্ত না থাকায় ভাঙন আতঙ্ক বেড়েছে দ্বিগুণ। সঠিক সময় সঠিক পরিকল্পনা মোতাবেক কাজ করেন না […]

রাজারহাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছে বিএনপি নেতার ছেলে

সেপ্টেম্বর 20, 2025

মোঃ বুলবুল ইসলাম || হামার কুড়িগ্রাম সমকালের রাজারহাট প্রতিনিধি ও রাজারহাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদকে হত্যার হুমকি দিয়েছে রাজারহাট উপজেলা বিএনপি’র আহবায়ক আনিছুর রহমানের পুত্র সোহেল আনিছ। শুক্রবার রাত ১২টার দিকে বাজারের থানা মোড়ে এঘটনা ঘটে। এঘটনায় রাতেই ভূক্তভোগী সাংবাদিক রাজারহাট থানায় একটি জিডি করেছেন। অভিযোগে জানা যায়, রাজারহাট বাজারের থানা মোড়স্থ বাদল চন্দ্রের […]

ডুবে যাওয়ার ৩ দিন পর ভেসে উঠলো তিস্তা নদীতে রহিম উদ্দিনের লাশ

সেপ্টেম্বর 20, 2025

মোশাররফ হোসেন || রাজারহাট কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তা নদীতে ডুবে নিখোঁজ রহিম উদ্দিন ওরফে ভাকরার মরদেহ নিখোঁজের তিন দিন পর উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টার দিকে নদীর তীরবর্তী বাসিন্দা সুলতান নদীর স্রোতে ভেসে যাওয়া একটি মরদেহ দেখতে পান এবং আশপাশের লোকজনকে ডাক দেন। খবর পেয়ে আবুল কালাম ও সালাম ঘটনাস্থলে ছুটে […]

কুড়িগ্রামে আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মাদ্রাসার সুপার ও বিএনপি নেতার বিরুদ্ধে

সেপ্টেম্বর 20, 2025

মোঃ বুলবুল ইসলাম ।। কুড়িগ্রাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পাঠানহাট মহিলা দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ উঠেছে। রায় পাওয়ার বছর পেরিয়ে গেলেও মাদ্রাসার অফিস সহকারীর এমপিওভুক্তি নিয়ে তালবাহানা করছেন মাদ্রাসার সুপার ও এ্যাডহক কমিটির সভাপতি। এ নিয়ে মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েও কোনও সুরাহা মিলছে না। অভিযোগ সূত্রে জানা গেছে, […]

১২ বছরের কিশোরের সাথে নাবালিকা! কাবিননামার নেই- রহস্য ঘনীভূত

সেপ্টেম্বর 19, 2025

নিউজ ডেস্ক কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় নাজিমখাঁন ইউনিয়নের বাছড়া বাজার এলাকায় এক অপ্রীতিকর ও রহস্যজনক ঘটনায় উত্তেজনা ও উদ্বেগ ছড়িয়েছে। মাত্র ১২ বছর বয়সী ওবাইদুল রহমান নামের এক কিশোর একটি নাবালিকা মেয়েকে নিয়ে এসেছে বলে স্থানীয়রা দাবি করছেন। তবে মেয়েটির পরিচয়, বয়স বা তার পরিবার সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য কেউ দিতে না পারায় ঘটনাটি আরও বেশি […]

প্রান্তিক মানুষের দ্বাড়ে দ্বাড়ে গণসংযোগে ব্যস্ত সময় পাড় করছেন আলহাজ্ব সোহেল হোসেন কায়কোবাদ

সেপ্টেম্বর 19, 2025

মোঃ মশিউর রহমান বিপুল প্রতিটি দিন সকাল থেকে শুরু করে হাজারো ব্যাস্ততা উপেক্ষা করে বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসেন কায়কোবাদ । সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২৬- কুড়িগ্রাম (২) আসনে তিনি ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন […]

রাজারহাটে মাদক মুক্ত সমাজ গড়তে মাদক প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত

সেপ্টেম্বর 19, 2025

মোশাররফ হোসেন || রাজারহাট কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের বটতলা আমিন বাজারে “মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” – এই স্লোগানকে সামনে রেখে মাদক প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) বাদ মাগরিব এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ছিনাই ইউনিয়ন পরিষদের সদস্য মোশারফ হোসেন। মহিধর যুব সমাজ ও সর্বস্তরের জনগণের আয়োজনে সমাবেশে […]

Verified by MonsterInsights