বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে কেন্দ্রীয় বিএনপি নেতার মতবিনিমিয়

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

জাহিদ হাসান ।। হামার কুড়িগ্রাম

 কুড়িগ্রামের উলিপুরে সাম্য ও সম্প্রীতির সেতুবন্ধনে উজ্জীবিত হোক দুর্গোৎসব এমন স্লোগানে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে অডিটরিয়ামে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক।
‎
‎অনুষ্ঠানে উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক নয়ন কুমার রায়ের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব স্বপন কুমার সাহা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা আবু জাফর সোহেল রানা, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস ফিরোজ কবির কাজল, উপজেলা বিএনপি’র সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মতলেবুর রহমান মঞ্জু প্রমুখ।
‎
‎এ সময় উপজেলার ১১২ টি পূঁজা মন্ডপের অধিকাংশ মন্ডপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সকলের জীবনের প্রতিটি মুহুর্ত যেন সুন্দর, সম্পৃতির, মসৃণ ও সুখময় হয় এ আলোকে বক্তব্য রাখেন, কিরণ চন্দ্র রায়, দিলীপ কুমার সরকার, রতন কুমার বর্মণ, দিপালী রাণী, গৌতম চন্দ্র রায় প্রমূখ।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 12

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]