
সেপ্টেম্বর 22, 2025
মোঃ বুলবুল ইসলাম ।। হামার কুড়িগ্রাম দেশের পিছিয়ে পরা প্রায় শতাধিক প্রশিক্ষণার্থী বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে কুড়িগ্রামের সনামধন্য প্রতিষ্ঠান ‘স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট’, কুড়িগ্রাম। তারা মূলত সরকারের ‘অর্থনৈতিক রূপান্তরের জন্য দক্ষতা ত্বরান্বিত এবং শক্তিশালীকরণ (অ্যাসেট)) প্রকল্পের আওতায় চারটি ৩ মাস মেয়াদি কোর্সে প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ দিচ্ছে। এখানে শিক্ষার্থীরা মূলত, জেনারেল কেয়ার গিভিং- লেভেল ২, কেয়ার গিভিং ফর ইল্ডারলি […]

সেপ্টেম্বর 22, 2025
মোঃ মশিউর রহমান বিপুল ।। হামার কুড়িগ্রাম বাবার কবর গেল, মায়ের কবর গেল,চোখের সামনে ঘর-বাড়ি গেল। এই কথাগুলো কান্না জড়িত কন্ঠে বলেছিলেন ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধরীরাম ধরলা নদী ভাঙ্গন কবলিত এলাকার সোনাউল্লা(৬০)। শুধু সোনাউল্লা নয় ঐ গ্রামের আকলিমা(৫৮), শরীয়ত(৬২) সহ অনেকেই ভাঙ্গন প্রতিরোধে মানববন্ধন ও সমাবেশে শামিল হয়েছিলেন। তাদের একটাই দাবি “নদী বাদী […]

সেপ্টেম্বর 21, 2025
রাকিবুল ইসলাম রাফি কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ২১সেপ্টেম্বর পলাশবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের ২২ জন শিক্ষার্থীদের কে নিয়ে অঙ্গন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন পলাশবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব, রওশনা বেগম এবং মাহমুদা বেগম সহকারী শিক্ষক, বিলকিস বেগম সহকারী শিক্ষক,ও দিশারী শিশু ফোরামের সভাপতি রুবাইয়া ইসলাম কুরসি ও সাধারণ সম্পাদক মোঃ মুগ্ধ এবং […]

সেপ্টেম্বর 21, 2025
সাওরাত হোসেন সোহেল ।। চিলমারী চিলমারীতে সেতু নির্মাণে ঠিকাদার প্রতিষ্ঠান একের পর এক অনিয়মের আশ্রয় নিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরব ভূমিকায় ক্ষোভে কাজ আটকে দিয়েছেন এলাকাবাসী। তবে ইট সরিয়ে নেয়াসহ ভালো মানের ইট দিয়ে কাজ করার আশ্বাস দিয়েছেন এলজিইডি বিভাগ। এর আগে সেতু নির্মাণে ব্রিজের দুই পাশে সংযোগ (এপ্রোচ) হেরিং বোন (এইচবিবি) সড়ক নির্মাণে নিম্নমানের ইট […]

সেপ্টেম্বর 21, 2025
মোশাররফ হোসেন ।। রাজারহাট রবিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে রাজারহাট উপজেলায় অ্যানথ্রাক্স রোগের বিস্তার রোধে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে পশু জবাইখানা ও মাংস বিক্রয় পয়েন্ট পরিদর্শন করা হয়েছে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহ উদ্দিন মাহমুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রহমত আলী […]

সেপ্টেম্বর 21, 2025
মোঃ জাকারিয়া হোসেন কুড়িগ্রাম সরকারি কলেজের শতাধিক তরুণ শিক্ষার্থীকে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ে ধারণা প্রদান করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)। আজ সকালে কলেজের দর্শন বিভাগের হলরুমে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের আইনটির গুরুত্ব, তথ্য প্রাপ্তির প্রক্রিয়া ও অভিযোগ দায়েরের নিয়মাবলি হাতে-কলমে জানানো হয়। এর পর শিক্ষার্থীদের অংশগ্রহণে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত […]

সেপ্টেম্বর 21, 2025
মোঃ মশিউর রহমান বিপুল ।। হামার কুড়িগ্রাম আমন মৌসুমের চূড়ান্ত সময়ে কুড়িগ্রামে দেখা দিয়েছে তীব্র রাসায়নিক সারের সংকট। এতে চাষিদের আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন অভিযোগ ভুক্তভুকি কৃষক শ্রেণীর ,সংকট দেখিয়ে ডিলাররা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করছেন। জেলা কৃষি অফিস জানায়, এ মৌসুমে জেলায় আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা […]

সেপ্টেম্বর 20, 2025
কে.এম মামুন অর-রশিদ ।। হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের রাজারহাটে রাজারহাট,সদর ও ফুলবাড়ী উন্নয়ন ফোরামের উদ্যোগে বিনামূল্যে পাঁচ শতাধিক চক্ষু রোগী চিকিৎসা সেবা পেয়েছে। শনিবার দিনব্যাপী উপজেলার রাজারহাট কৃষি ডিপ্লোমা কলেজ প্রাঙ্গণে চিকিৎসা ক্যাম্পে সেবা নিতে ভিড় করেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ। সকালে উদ্বোধনের পর থেকে দুপুর পর্যন্ত চোখের সমস্যা নিয়ে প্রায় পাঁচ শতাধিক রোগী আসেন। রোগীদের প্রত্যেককে […]

সেপ্টেম্বর 20, 2025
ডেস্ক নিউজ উলিপুরের এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুল শিক্ষার্থী কাউসার ইসলাম কিরণ ‘প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড ২০২৪’ অর্জন করে কুড়িগ্রাম জেলার জন্য এক বিরল সম্মান বয়ে এনেছেন। উপজেলা পর্যায়ে একমাত্র স্কাউট হিসেবে এই সম্মাননা পাওয়ার পাশাপাশি তিনি সারা দেশের হাজার হাজার স্কাউটের মধ্যে সেরা ২০ জনের তালিকায় স্থান করে নিয়েছেন। ‘প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড’ স্কাউটদের জন্য দেশের […]

সেপ্টেম্বর 20, 2025
মোঃ মাইদুল ইসলাম || ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ষোলো বছরের তরুণীর ঘরে ৬০ বছরের প্রবাসী আটক। এক রাত এক দিন থাকার পর সাড়ে তিন লাখ টাকায় ঘটনার রফাদফা হয়েছে। তবে সে টাকার মধ্যে মাত্র এক লাখ ২০ হাজার টাকা পেয়েছে ভুক্তভোগী ছাত্রীর পরিবার। বাকি টাকা ভাগবাটোয়ারা করে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় জনপ্রতিনিধি, মাতব্বর ও নেতাদের বিরুদ্ধে। […]