
সেপ্টেম্বর 22, 2025
মোশাররফ হোসেন || হামার কুড়িগ্রাম কুড়িগ্রাম জেলার নদী ভাঙনরোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে পানি উন্নয়ন বোর্ডের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় কুড়িগ্রাম সদর উপজেলার আলোর ভুবন, উপজেলা অফিসার্স ক্লাবে একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এই সভার আয়োজন করে অ্যাক্টিভিস্টা কুড়িগ্রাম ও ডিস্ট্রিক্ট ক্লাইমেট নেটওয়ার্ক। গ্রীণ ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডিস্ট্রিক্ট ক্লাইমেট […]

সেপ্টেম্বর 22, 2025
মোশাররফ হোসেন || রাজারহাট আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব ও সূচনা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান। এ সময় উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা মণ্ডপের সভাপতি-সম্পাদক, সাংবাদিক […]

সেপ্টেম্বর 22, 2025
শাহজাহান খন্দকার || উলিপুর কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুল ইসলাম (৩৫) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) রাতের দিকে নিজ দোকানে কাজ করার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আসাদুল ইসলাম উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খোয়াজ খামার গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক বছর আগে আসাদুল চৌমহোনী বাজারে একটি […]

সেপ্টেম্বর 22, 2025
মোঃ মাইদুল ইসলাম || ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ঐতিহ্যবাহী ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসায় এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে এ সমাবেশের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আজিজুর রহমান স্বপন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী […]

সেপ্টেম্বর 22, 2025
মোশাররফ হোসেন || রাজারহাট বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, রাজারহাট উপজেলা শাখার উদ্যোগে নবাগত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজারহাট কারিগরি বাণিজ্যিক কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের নবাগত শিক্ষকরা অংশগ্রহণ করেন। সংগঠনটির উপজেলা শাখার সভাপতি খাজা মঈন উদ্দিন কুটিয়াল সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন সেক্রেটারী গোলজার হোসেন। […]

সেপ্টেম্বর 22, 2025
মোশাররফ হোসেন ।। রাজারহাট কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিনাই ইউনিয়নের চওড়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সালাহ উদ্দিন মাহমুদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ সাইফুন্নাহার সাথী এবং অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা হৈমন্তী রানী। আইন-শৃঙ্খলা রক্ষায় […]

সেপ্টেম্বর 22, 2025
মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১৪২ পিস ইয়াবাসহ সাজিয়া বেগম (৪২) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের খামার আন্ধারিঝাড় গ্রামের কাকড়া মোড় এলাকায় নিজস্ব হোটেল থেকে তাকে আটক করা হয়। আটক সাজিয়া বেগম ওই এলাকার আসাব আলীর স্ত্রী। জানা গেছে, গোপন […]

সেপ্টেম্বর 22, 2025
মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভেজাল সার জব্দ করে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার রাতে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের দাফাদার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, ইউনিটি ক্রপ কেয়ার লি. কোম্পানি ‘ইউনিবোর’ নামের বোরিক অ্যাসিড (বোরন–১৭ শতাংশ) সার বাজারজাত করছে। তবে এই সারে ঘোষিত পরিমাণ বোরন […]

সেপ্টেম্বর 22, 2025
শাহজাহান খন্দকার ।। উলিপুর আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নয়ন কুমার সাহা। এ সময় উপস্থিত ছিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান, চিলমারী সেনা ক্যাম্পের কমান্ডার […]

সেপ্টেম্বর 22, 2025
শাহজাহান খন্দকার ।। উলিপুর কুড়িগ্রামের উলিপুর উপজেলায় সাবেক মহিলা ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেরা বেগমের (৭০) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের রামদাস ধনিরাম খেয়ারপাড় গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাহেরা বেগম স্থানীয় ৭নং ওয়ার্ডের মৃত নুরুজ্জামানের স্ত্রী। সকাল ১০টার দিকে খবর পেয়ে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থলে […]