শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

ভূরুঙ্গামারীতে শহিদুলের পরিবারের মাথা গোঁজার ঠাঁই নেই, খোলা আকাশের নিচে রাত্রিযাপন

নভেম্বর 8, 2025

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ছাট গোপালপুর গ্রামের গৃহহীন শহিদুল ইসলামের এখন আর মাথা গোঁজার ঠাঁই নেই। দুই শিশু সন্তান, অসুস্থ বৃদ্ধ মা ও স্ত্রীকে নিয়ে খোলা আকাশের নিচে রাত্রিযাপন করছেন তিনি। চরম মানবেতর জীবন যাপন করছেন এ পরিবারটি। জানা গেছে, শহিদুল একসময় শিলখুড়ি ইউনিয়ন ভূমি অফিসে চুক্তিভিত্তিক ঝাড়ুদারের কাজ করতেন। অন্যের […]

ভূরুঙ্গামারীতে মাদকাসক্ত ছেলে রুবেলের অত্যাচারে অতিষ্ঠ মা, থানায় অভিযোগ ছেলে গ্রেফতার

নভেম্বর 7, 2025

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে এক বৃদ্ধা মা অবশেষে আইনের দ্বারস্থ হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে ভূরুঙ্গামারী থানা পুলিশ অভিযান চালিয়ে ওই ছেলেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ রুবেল ভূরুঙ্গামারী থানার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামের মৃত আলেপ উদ্দিনের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় […]

ভূরুঙ্গামারীতে ৪,২৬০ ক্ষুদ্র কৃষকের মাঝে রবি ফসলের বীজ ও সার বিতরণ উদ্বোধন

নভেম্বর 5, 2025

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, অতিরিক্ত উপজেলা কৃষি […]

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চৌকস অভিযানে ধরলা পাড়ে ৮৯ বোতল স্ক্যাফসহ আশরাফুল আটক

নভেম্বর 5, 2025

বিশেষ প্রতিনিধি ।। হামার কুড়িগ্রাম ধরলা ব্রিজের পূর্ব পাড়ে ভোরের নীরবতা ভেদ করে আসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস টিম। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এই ব্রিজ দিয়েই শহরের দিকে প্রবেশ করবে মাদক। ভোর সাতটা পঁইতাল্লিশ মিনিটে টিমের নজরে পড়ে মোঃ আশরাফুল আলম বয়স ৪৫, নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা মাস্টারপাড়া এলাকার নুর জামান আলীর ছেলে, […]

উলিপুরে চরাঞ্চলে নেই রাস্তা,যাত্রী-রোগী পরিবহনে ভরসা শুধু ঘোড়ার গাড়ি

নভেম্বর 2, 2025

জাহিদ হাসান ।। হামার কুড়িগ্রাম ‎কুড়িগ্রামের উলিপুরে চরাঞ্চলের মানুষের কৃষিপণ্য পরিবহনে ও অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার বাহন হিসেবে একমাত্র ভরসা ঘোড়ার গাড়ি। অধিকাংশ ঘোড়ার গাড়িচালকরা জীবনের ঝুঁকি নিয়েই ছুটে বেড়াচ্ছে এক চর থেকে আরেক চরে।‎ ‎জানা গেছে, উপজেলার ব্রহ্মপুত্র নদবেষ্টিত হাতিয়া, সাহেবের আলগা, বেগমগঞ্জ ও তিস্তা নদীবেষ্টিত থেতরাই, দলদলিয়া, বজরা ইউনিয়নের অসংখ্য চরাঞ্চলে শুকনো […]

নাগেশ্বরীর কচাকাটা বাজারে আগুন, ব্যবসায়ীদের অর্ধ কোটি টাকার ক্ষতির আশঙ্কা

অক্টোবর 31, 2025

মাইদুল ইসলাম মামুন ।। নাগেশ্বরী কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটা বাজারে শুক্রবার (৩১ অক্টোবর) ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বাজারের আটটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে অধীর চন্দ্র সাহার সার, তেল ও কীটনাশক ব্যবসায় প্রায় ১৭ লাখ টাকার মালামাল পুড়ে যায়। এছাড়া আমিনুল ইসলামের ব্যবসায় ১০ লাখ, […]

ফুলবাড়ীতে এনসিপির মতবিনিময় সভা: “শাপলা প্রতীক ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না” — ড. আতিক মুজাহিদ

অক্টোবর 30, 2025

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এক মতবিনিময় সভায় কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. আতিক মুজাহিদ বলেছেন, “সুষ্ঠু নির্বাচন করতে হলে এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে। শাপলা ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।” বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ফুলবাড়ী উপজেলা শহীদ মিনার চত্বরে উপজেলা এনসিপির আয়োজনে […]

লুটপাট-পাচারের টাকায় হাসিনা ভারতে বসে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: আব্দুল খালেক

অক্টোবর 30, 2025

জাহিদ হাসান ।। হামার কুড়িগ্রাম লুটপাট-পাচারের টাকায় ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে বসে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক।‎‎বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে উলিপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।‎‎আব্দুল খালেক বলেন, গণশত্রুতে পরিণত হয়ে শেখ হাসিনা ছাত্র জনতার […]

রাজারহাটে শত্রুতার জেড়ে ধান ক্ষেত নষ্ট করল প্রতিপক্ষ

অক্টোবর 30, 2025

মোঃ রেজাউল হক ।। রাজারহাট পুর্বশত্রুতার জেড়ে মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগে বিশ শতাংশ জমির পুরোপুরি ধান ক্ষেত পুড়েছে।ঘটনাটি ঘটেছে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের পাড়া মৌলা গ্রামে। এঘটনায় ভুক্তভোগী নজরুল ইসলাম চারজনকে আসামী করে রাজারহাট থানা অভিযোগ দায়ের করেছেন।ভুক্তি নজরুল ইসলাম বিদ্যানন্দ ইউনিয়নের পাড়া মৌলা চন্দ্রের পাড়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুল আজিজের পুত্র।অভিযোগ সুত্রে জানা গেছে,রাজারহাট উপজেলার […]

স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কুড়িগ্রামে জনপ্রতিনিধিদের অঙ্গীকার শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

অক্টোবর 30, 2025

মোঃ মশিউর রহমান বিপুল ।। হামার কুড়িগ্রাম স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জনপ্রতিনিধিদের অঙ্গীকার শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম জেলা ও উপজেলা জলবায়ু পরিষদের আয়োজনে বৃহস্পতিবার দিনব্যাপী অভিনন্দন কনভেনশন সেন্টারে এ সংলাপ অনুষ্ঠিত হয়। জেলা ও উপজেলা জলবায়ু পরিষদের সভাপতি আফতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-২ আসনের আগামী সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী […]

Verified by MonsterInsights