শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

সাইবার বুলিং ও অশ্লীল সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধে কুড়িগ্রাম জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান

অক্টোবর 30, 2025

মোঃবুলবুল ইসলাম ।। কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম জেলায় ক্রমবর্ধমান সাইবার বুলিং ও অশ্লীল সামাজিক যোগাযোগ মাধ্যম পেজ বন্ধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে জুভেন্স রাইট নেট সামাজিক সংগঠন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজের হাতে গুরুত্বপূর্ণ পাঁচটি দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন সামাজিক সংগঠন ‘জুভেন্স রাইট নেট’র কেন্দ্রীয় সভাপতি মুজাহিদ ইসলাম জয়। […]

হাসপাতালে বহিরাগতদের আনাগোনা ও অনিয়ম ঢাকতে সাংবাদিকের বিরুদ্ধে এক স্টাফ ও সহযোগীদের নিয়ে মানববন্ধন

অক্টোবর 30, 2025

স্টাফ রিপোর্টার কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হাসপাতালের অনিয়ম-দুর্নীতি প্রকাশের জেরে সাহসী সাংবাদিক মোঃ মাইদুল ইসলাম–এর বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মানববন্ধনের আয়োজন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে হাসপাতালের একজন স্টাফসহ বেশ কয়েকজন বহিরাগত অংশ নেন। ঘটনাটি প্রকাশ পেলে স্থানীয় সচেতন নাগরিক ও সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। সাংবাদিক মোঃ মাইদুল ইসলাম ‘তালাশ বিডি’ ও […]

উলিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপন

অক্টোবর 30, 2025

শাহজাহান খন্দকার ।। উলিপুর গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) সকালে “বিসমিল্লাহির রাহমানির রাহিম — যুব, ঐক্য, প্রগতি” এই শ্লোগানকে সামনে রেখে উলিপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের […]

বিদ্যুৎ বিল দ্বিগুণ—রিডারদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গ্রাহকদের ক্ষোভ

অক্টোবর 30, 2025

মিজানুর রহমান ।। নাগেশ্বরী কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন নাগেশ্বরী জোনাল অফিসে হঠাৎ করেই বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন সাধারণ গ্রাহকরা। চলতি অক্টোবর মাসে অনেকের বিল গত মাসের তুলনায় দ্বিগুণ, এমনকি তিনগুণ পর্যন্ত এসেছে। গ্রাহকদের অভিযোগ- বিদ্যুৎ মিটার রিডাররা নিয়মিত মিটার রিডিং নিচ্ছেন না, বরং “গড়” হিসেব ধরে বিল তৈরি করছেন। এতে নিয়মিত […]

ফুলবাড়ীতে নিখোঁজের ১৮ ঘণ্টা পর গৃহবধূর মরদেহ উদ্ধার

অক্টোবর 29, 2025

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে শাফিয়া বেগম (৪২) নামে এক গৃহবধূ রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ১৮ ঘণ্টা পর বাড়ির পাশের বিল থেকে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তিনি উপজেলার দাসিয়ারছড়া সমন্বয়টারী এলাকার আফসার আলী পচার স্ত্রী। পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শাফিয়া বেগম বাড়ির সবার অগোচরে ঘর […]

ভূরুঙ্গামারীতে ১২শ কলাগাছ কেটে কৃষকের ক্ষতি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগ

অক্টোবর 29, 2025

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক কৃষকের তিন বিঘা জমিতে লাগানো ১২০০ কলাগাছ কেটে ফেলার পাশাপাশি হামলা, মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে একই এলাকার একদল প্রভাবশালীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ হাতেম আলী ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার শিলখুড়ী ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা (কালিয়ারচর) গ্রামে। অভিযোগে […]

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক উলিপুর শাখায় গ্রাহক সেবা পক্ষ ২০২৫ উপলক্ষে গ্রাহক সভা অনুষ্ঠিত

অক্টোবর 29, 2025

শাহজাহান খন্দকার || উলিপুর দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক গ্রাহক সেবা পক্ষ ২০২৫ উপলক্ষে এক গ্রাহক সভার আয়োজন করেছে।বুধবার (২৯ অক্টোবর ২০২৫) সকাল ১২টায় উলিপুর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা […]

ফুলবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামুল্যে চিকিৎসা সেবা পেলো আড়াই শতাধিক রোগী

অক্টোবর 29, 2025

মাসুদ রানা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ ও ওজন পরিমাপ সহ চিকিৎসা সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে উপজেলার কাশিপুর ইউনিয়নের তেলিটারী মোড় এলাকায় এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে বিনামূল্যে আড়াইশতাধিক […]

ভূরুঙ্গামারী হাসপাতালে তথ্য সংগ্রহে সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালের কর্মচারী আপেল ও তিন সহযোগীর বিরুদ্ধে অভিযোগ

অক্টোবর 29, 2025

নিউজ ডেস্ক কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক মোঃ মাইদুল ইসলাম হামলা, বাধা ও মিথ্যা অপবাদের শিকার হয়েছেন। এ ঘটনায় হাসপাতালের পরিসংখ্যানবিদ মোঃ আরিফুল ইসলাম আপেল এবং তাঁর সহযোগী তিনজন (হাসপাতাল-সংশ্লিষ্ট নয় এমন ব্যক্তি)-এর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর সকাল আনুমানিক ১১টা […]

ভূরুঙ্গামারী তিলাই ইউনিয়নের নবজাতকদের বিনামূল্যে জন্ম নিবন্ধন ও উপহার বিতরণ

অক্টোবর 29, 2025

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারী তিলাই ইউনিয়নের শূন্য থেকে এক বছর বয়সী নবজাতকদের বিনামূল্যে জন্ম নিবন্ধন সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) এ সময় প্রতিটি পরিবারের মাঝে উপহার সামগ্রী, এবং দুটি করে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। উদ্যোগটির উদ্দেশ্য ছিল— প্রত্যেক শিশুকে জন্মের পরপরই নাগরিক পরিচয়ের আওতায় আনা এবং জন্ম […]

Verified by MonsterInsights