বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

রাজারহাটে শত্রুতার জেড়ে ধান ক্ষেত নষ্ট করল প্রতিপক্ষ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ রেজাউল হক ।। রাজারহাট

পুর্বশত্রুতার জেড়ে মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগে বিশ শতাংশ জমির পুরোপুরি ধান ক্ষেত পুড়েছে।ঘটনাটি ঘটেছে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের পাড়া মৌলা গ্রামে।

এঘটনায় ভুক্তভোগী নজরুল ইসলাম চারজনকে আসামী করে রাজারহাট থানা অভিযোগ দায়ের করেছেন।ভুক্তি নজরুল ইসলাম বিদ্যানন্দ ইউনিয়নের পাড়া মৌলা চন্দ্রের পাড়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুল আজিজের পুত্র।অভিযোগ সুত্রে জানা গেছে,রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের পাড়া মৌলা মৌজাস্থ জমিতে পঁচিশে অক্টোবর দিবাগত-রাতে সকল বিবাদীগণ ছোরা,বল্লভ নিয়ে জমিতে এসে বিবাদী আউয়াল চার্জার মেশিনে কীটনাশক ভরিয়ে ধান ক্ষেতে করে।

বিজ্ঞাপন

স্প্রে করাকালীন সময়ে আমি ও আমার ছোটভাই আনোয়ার হোসেনসহ পুকুরে জাল দিয়ে মাছ ধরাকালীন সময়ে জমিতে মানুষের আনাগোনা বুঝতে পেড়ে জমিতে গিয়ে বিবাদীগণকে দেখতে পাই তারা আমার উপস্থিতি টের পেয়ে বিবাদীরা ছোরা হাতে আমাদেরকে মারার জন্য দৌড় দেয়।

আমাদের আত্মচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে প্রাণে রক্ষা পাই।একই তারিখে সকালে দেখতে পাই জমির ধানের শীষসহ পুড়ে গিয়ে লালচে হয়েছে। এতে করে আমার আবাদি জমির ফসল নষ্টে ষোল হাজার টাকা ক্ষতি হয়েছে।অভিযোগে আরো বলা হয়েছে বিবাদীরা তফসিলকৃত জমিতে খুঁটি গেড়ে দুই লক্ষ টাকা চাদা দাবি করেন।ইতিপূর্বে বিবাদীরা জমিতে খুঁটি গেড়ে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে আউয়াল,লুৎফর রহমান, আইজুল ইসলাম ও আনোয়ার হোসেন।

তারা বিদ্যানন্দ ইউপির রতি মৌজার বাসিন্দা।প্রতিপক্ষ লুৎফর রহমান বলেন, আমরা ধানক্ষেত নষ্ট করিনি,সর্বশেষ রেকর্ডমুলে প্রায় ১১শতাংশ ও দলিল সুত্রে ২৩শতাংশ জমির মালিক আমরা। স্থানীয় বাসিন্দা মোন্নাফ আলী, আলম মিয়া, মালেক ও সেপারুল ইসলাম বলেন মধ্যরাতে নজরুলের আত্মচিৎকার শুনতে পাই।ঘর থেকে বাহিরে এলে আইজুল, আউয়াল লুৎফরসহ কয়েকজনকে দেখতে পাই। তারা জমির মালিক না,জমির মালিক নজরুল।

রাজারহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: নাজমুল আলম বলেন আমরা অভিযোগ পেয়েছি,তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে কৃষিতে সফল শরিফুল, পেলেন জেলার শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা

নভেম্বর 2, 2026

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি | Hamar Kurigram বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক মো. শরিফুল ইসলাম। আধুনিক কৃষি, মাছ চাষ ও গবাদিপশু পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা শরিফুল জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেয়েছেন। শনিবার […]

কুড়িগ্রামে দুই দশক ধরে অসহায় মানুষের সেবায় কাজল

নভেম্বর 2, 2026

রাজারহাট প্রতিনিধি নিজের আয় সীমিত, রয়েছে ছোট্ট একটি দোকান। সেই দোকানের আয় থেকেই প্রতি মাসে একটি অংশ ব্যয় করেন অসহায় মানসিক স্বাস্থ্য সমস্যায় থাকা মানুষের সেবায়। কখনো তাঁদের গোসল করিয়ে দেন, কখনো কেটে দেন হাত-পায়ের নখ, আবার কখনো নিজের হাতে খাইয়ে দেন খাবার। এভাবেই প্রায় দুই দশক ধরে মানবসেবায় নিয়োজিত রয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রায়হানুর […]