শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বসাতে হবে, সময়সীমা ১৫ নভেম্বর

অক্টোবর 16, 2026

পেছনের ডিজিটাল প্লেটের পাশাপাশি সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের নির্দেশ বিআরটিএর অনলাইন ডেস্ক মোটরসাইকেলের পেছনের ডিজিটাল নম্বরপ্লেটের পাশাপাশি সামনের দিকেও ম্যানুয়াল নম্বরপ্লেট বসানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ১৫ নভেম্বরের মধ্যে নিজস্ব ব্যবস্থাপনায় প্লেট স্থাপন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। শুক্রবার (১৬ অক্টোবর) প্রকাশিত জরুরি গণবিজ্ঞপ্তিতে […]

ব্রহ্মপুত্র-তিস্তা অববাহিকায় শিশুদের কণ্ঠে লালনের গান

অক্টোবর 16, 2026

কুড়িগ্রাম ও লালমনিরহাটে মায়ের তরীর ৯ গুরুগৃহে চলছে লোকগান ও বাদ্যযন্ত্রের চর্চা আব্দুল খালেক ফারুক, কুড়িগ্রাম কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়াবাড়ি ছাড়িয়ে লালনের গান ছড়িয়ে পড়ছে দেশের প্রত্যন্ত জনপদে। ব্রহ্মপুত্র, তিস্তা ও ধরলা অববাহিকার কুড়িগ্রাম ও লালমনিরহাটের শিশুরাও শিখছে লালনগীতি। গানের পাশাপাশি তারা জানছে লালনের সাম্য, অসাম্প্রদায়িকতা ও মানবিক দর্শনের কথা। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই সিংহীমারী গ্রামের […]

চিলমারীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমের উদ্বোধন

অক্টোবর 16, 2026

চিলমারী প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মঞ্জুরুল ইসলাম, উপজেলা সমাজসেবা […]

দুর্গাপূজা ঘিরে কুড়িগ্রামে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি

অক্টোবর 16, 2026

জেলার ৫৫৬টি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে উৎসব উদ্‌যাপনে চলছে নজরদারি ডেস্ক নিউজ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পূজামণ্ডপ পরিদর্শন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত […]

নাগেশ্বরী সীমান্তে ইয়াবা, মদ ও প্রসাধনীসহ আটক ১

অক্টোবর 15, 2026

জব্দ করা চোরাচালান পণ্যের মূল্য ৫ লাখ ৫৪ হাজার ৭৬০ টাকা বলে জানিয়েছে বিজিবি ডেস্ক নিউজ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ইয়াবা, মদ, প্রসাধনীসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় বলে জানিয়েছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন […]

কুড়িগ্রামে বিসিকের প্রশিক্ষণ শেষে সনদ পেলেন ২৫ প্রশিক্ষণার্থী

অক্টোবর 15, 2026

ক্ষুদ্র ও কুটির শিল্পে নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে পাঁচ দিনের প্রশিক্ষণ ডেস্ক নিউজ কুড়িগ্রামে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) পাঁচ দিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শেষে ২৫ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিসিকের কুড়িগ্রাম জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সনদ বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান। বিসিকের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে […]

কুড়িগ্রামে চর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

অক্টোবর 15, 2026

ঝরে পড়া ও বাল্যবিয়ে রোধে ভাসমান স্কুল ও মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের দাবি ডেস্ক নিউজ দুধকুমার ও ব্রহ্মপুত্র নদবেষ্টিত দুর্গম চর রাউলিয়ায় চারদিকে পানি আর বালুচর পেরিয়ে প্রতিদিন বিদ্যালয়ে আসে শিশুরা। দারিদ্র্য ও প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যাওয়া এসব শিক্ষার্থীর হাতে বিনামূল্যে স্কুলব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রামের ঘোগাদহ ইউনিয়নের চর রাউলিয়া […]

ফুলবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে ৭২ মণ্ডপে চালের বরাদ্দপত্র বিতরণ

অক্টোবর 15, 2026

বিপুল মিয়া, ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ীতে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে উপজেলার ৭২টি পূজামণ্ডপে সরকারি বরাদ্দের চাল বিতরণের জন্য বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে। প্রতিটি মণ্ডপের জন্য ৬০০ কেজি করে মোট ৪৩ হাজার ২০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক সভায় পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিদের হাতে এসব বরাদ্দপত্র তুলে […]

রৌমারীতে ১৪৬ বোতল বিদেশি মদসহ একজন গ্রেপ্তার

অক্টোবর 15, 2026

রৌমারী প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারীতে রাতভর মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪৬ বোতল বিদেশি মদসহ মোঃ জাকির হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ২টার দিকে রৌমারী থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এসআই শাহানুর আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্রেপ্তার জাকির হোসেনের শয়নকক্ষ থেকে এসব মদ জব্দ করা হয়। পুলিশ […]

ফুলবাড়ী বিএনপির কমিটিতে সরকারি চাকরিজীবীদের নাম, বিধি যাচাইয়ের দাবি

অক্টোবর 14, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা বিএনপির নবগঠিত ২০ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটিতে কয়েকজন সরকারি চাকরিজীবীর নাম থাকায় তাদের দলীয় পদ গ্রহণের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট চাকরিবিধি অনুসরণ করা হয়েছে কি না, তা যাচাইয়ের দাবি জানিয়েছেন স্থানীয়রা। জেলা বিএনপির ১৩ অক্টোবর ২০২৬ তারিখের চিঠিতে কমিটি অনুমোদনের কথা জানানো হয়। এতে মো. শামসুজ্জামান হাঁসুকে আহ্বায়ক, মো. […]

Verified by MonsterInsights