
অক্টোবর 16, 2026
বাবুল জামান, নাগেশ্বরী কুড়িগ্রামের নাগেশ্বরীতে সিজারিয়ান অস্ত্রোপচারের পর মীম (১৯) নামে এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। অস্ত্রোপচারের পর অতিরিক্ত রক্তক্ষরণ এবং পরবর্তী সময়ে শারীরিক অবস্থার অবনতির জন্য নাগেশ্বরী এ্যাপোলো হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসাসেবাকে দায়ী করছেন নিহতের স্বজনরা। তাঁদের দাবি, প্রসূতির স্বাভাবিক ডেলিভারি না করে ভয়-ভীতি দেখিয়ে সিজার করাতে […]

অক্টোবর 16, 2026
টাইব্রেকারে বেপারীপাড়া স্পোর্টিং ক্লাবকে ৫–৪ গোলে হারিয়েছে দলটি নুর মোহাম্মদ রোকন, উলিপুর (কুড়িগ্রাম) কুড়িগ্রামের উলিপুরে নারিকেলবাড়ী অনুসন্ধান সংগঠনের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় নারিকেলবাড়ী পণ্ডিত মহিরউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে বেপারীপাড়া স্পোর্টিং ক্লাবকে টাইব্রেকারে ৫–৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বকুলতলা স্পোর্টিং ক্লাব। নির্ধারিত ৯০ মিনিটে দুই দলই কয়েকটি […]

অক্টোবর 16, 2026
আশির্বাদ রহমান, কুড়িগ্রাম হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে কুড়িগ্রামে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। জেলার ৯টি উপজেলায় ৫৬২টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশিক্ষণপ্রাপ্ত ৩ হাজার ৫৮৪ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হচ্ছে। পূজামণ্ডপে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে ব্যবহার […]

অক্টোবর 16, 2026
রাজারহাটে বিদ্যানন্দ ইউনিয়নের ডিলার নিয়োগ নিয়ে ক্ষোভ; অভিযোগ অস্বীকার করেছেন নির্বাচিত ডিলার রাজারহাট প্রতিনিধি কুড়িগ্রামের রাজারহাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান ফেরদৌস সজীবের একটি ফেসবুক পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, “সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন—ত্যাগী কর্মীরা মরে যাক।” বিদ্যানন্দ ইউনিয়নে সার ডিলারশিপ না পাওয়া এবং […]

অক্টোবর 16, 2026
পেছনের ডিজিটাল প্লেটের পাশাপাশি সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের নির্দেশ বিআরটিএর অনলাইন ডেস্ক মোটরসাইকেলের পেছনের ডিজিটাল নম্বরপ্লেটের পাশাপাশি সামনের দিকেও ম্যানুয়াল নম্বরপ্লেট বসানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ১৫ নভেম্বরের মধ্যে নিজস্ব ব্যবস্থাপনায় প্লেট স্থাপন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। শুক্রবার (১৬ অক্টোবর) প্রকাশিত জরুরি গণবিজ্ঞপ্তিতে […]

অক্টোবর 16, 2026
কুড়িগ্রাম ও লালমনিরহাটে মায়ের তরীর ৯ গুরুগৃহে চলছে লোকগান ও বাদ্যযন্ত্রের চর্চা আব্দুল খালেক ফারুক, কুড়িগ্রাম কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়াবাড়ি ছাড়িয়ে লালনের গান ছড়িয়ে পড়ছে দেশের প্রত্যন্ত জনপদে। ব্রহ্মপুত্র, তিস্তা ও ধরলা অববাহিকার কুড়িগ্রাম ও লালমনিরহাটের শিশুরাও শিখছে লালনগীতি। গানের পাশাপাশি তারা জানছে লালনের সাম্য, অসাম্প্রদায়িকতা ও মানবিক দর্শনের কথা। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই সিংহীমারী গ্রামের […]

অক্টোবর 16, 2026
চিলমারী প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মঞ্জুরুল ইসলাম, উপজেলা সমাজসেবা […]

অক্টোবর 16, 2026
জেলার ৫৫৬টি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে উৎসব উদ্যাপনে চলছে নজরদারি ডেস্ক নিউজ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পূজামণ্ডপ পরিদর্শন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত […]

অক্টোবর 15, 2026
জব্দ করা চোরাচালান পণ্যের মূল্য ৫ লাখ ৫৪ হাজার ৭৬০ টাকা বলে জানিয়েছে বিজিবি ডেস্ক নিউজ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ইয়াবা, মদ, প্রসাধনীসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় বলে জানিয়েছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন […]

অক্টোবর 15, 2026
ক্ষুদ্র ও কুটির শিল্পে নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে পাঁচ দিনের প্রশিক্ষণ ডেস্ক নিউজ কুড়িগ্রামে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) পাঁচ দিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শেষে ২৫ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিসিকের কুড়িগ্রাম জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সনদ বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান। বিসিকের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে […]