বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: hamarkur6

ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত

আগস্ট 11, 2025

মোঃ মাইদুল ইসলাম কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১১ মে) দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়। উপজেলার নবগঠিত আংশিক কমিটিতে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোঃ আলাউদ্দিন মন্ডলকে আহ্বায়ক ও উপজেলা বিএনপির […]

ভূরুঙ্গামারীতে ব্র্যাকের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

আগস্ট 11, 2025

মোঃ মাইদুল ইসলাম কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার সোনাহাট শাখায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় এই চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের সহযোগিতায় কুড়িগ্রাম চক্ষু হাসপাতালের দুই জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ ছয় সদস্যের একটি মেডিকেল টিম চার শতাধিক নারী-পুরুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, পরামর্শ, চশমা […]

সাংবাদিক তুহিন হ*ত্যা ও সৌরভকে নিপীড়ন করে হ*ত্যার চেষ্টা জড়িত স ন্ত্রা সী দের গ্রে ফ তা রে র দাবিতে মা ন ব ব ন্ধ ন

আগস্ট 11, 2025

মোঃ মশিউর রহমান বিপুল গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে দিবালোকে নির্মমভাবে কুপিয়ে হত্যা ও আনোয়ার হোসেন সৌরভকে হত্যা চেষ্টায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, কুড়িগ্রাম প্রেস ক্লাবের ৬ সাংবাদিকের নামে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহার করাসহ সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন কুড়িগ্রামের গণমাধ্যম কর্মীরা।সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করেন […]

কুড়িগ্রামে ক্যান্সারে আক্রান্ত  সিরাজুল বাঁচতে চান

আগস্ট 10, 2025

মিজানুর রহমান কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়ন দেবীপুর গ্রামের মৃত্যু কোরবান আলীর পুএ সিরাজুল ইসলাম ক্যান্সারে আক্রান্ত। দীর্ঘ ৯ বছর যাবৎ সিরাজুল মারাত্মক এই রোগে ভুগছেন। বাবার রেখে যাওয়া সহায় সম্বল ও নিজের গুচ্ছিত টাকা চিকিৎসার পিছনে ব্যয় করে  নিঃস্ব হয়ে পড়েছেন । বর্তমানে বিনা চিকিৎসায় অসহায় জীবন যাপন করছেন। সিরাজুল বলেন বৃদ্ধ মা, তিন […]

ভূরুঙ্গামারীতে হিং*স্র কুকুরের তাণ্ডব, সুরক্ষায় “সোলিড টিম বাংলাদেশের” ৭ দফা দাবি

আগস্ট 10, 2025

মোঃ মাইদুল ইসলাম কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হিংস্র ও বেওয়ারিশ কুকুরের উপদ্রব চরম আকার ধারণ করেছে। এরই পরিপ্রেক্ষিতে “সোলিড টিম বাংলাদেশ”-এর পক্ষ থেকে ব্যতিক্রমী উদ্যোগ। জানা যায়, “সোলিড টিম বাংলাদেশ” একটি অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন যা সরকারি, বেসরকারি, এনজিও, অরাজনৈতিক ব্যক্তি ও নিজেদের সহায়তায় সামাজিক, মানবিক, মৌলিক অধিকার রক্ষা ও কর্মসংস্থানমূলক জনকল্যানে অন্যান্য কাজ করে থাকে। রবিবার […]

ভূরুঙ্গামারী উপজেলা যুবদলের নেতৃবৃন্দের ইউএনও’র সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

আগস্ট 10, 2025

মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী উপজেলা যুবদলের নেতৃবৃন্দ নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্রের সাথে (১০ আগস্ট) সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এসময় তারা ফুলেল শুভেচ্ছা জানান। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম শান্ত, যুগ্ম আহ্বায়ক রাজিমুল হক সরকার রাজু, যুগ্ম আহ্বায়ক মোঃ শাহাদত হোসেন সোহাগ মোল্লা, বিভিন্ন ইউনিয়ন যুবদলের সভাপতি ও […]

অধ্যক্ষকে সবুজাভ শুভেচ্ছা জানিয়ে কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজে গ্রীন ভয়েস-এর যাত্রা শুরু

আগস্ট 10, 2025

মাইদুল ইসলাম মামুন পরিবেশ রক্ষায় দেশের বৃহত্তম তরুণ-নেতৃত্বাধীন পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস এখন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজেও আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে।“যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে”– এই স্লোগানকে ধারণ করে একদল উদ্যমী ছাত্রী আজ থেকে নতুন শাখার সূচনা করেন। শাখার প্রথম দিনেই গ্রীন ভয়েসের পক্ষ থেকে কলেজের সম্মানিত অধ্যক্ষ ও উপদেষ্টা কাজি শফিকুর রহমানকে জানানো হয় […]

উলিপুরে মা ও শিশুদের পুষ্টিসেবা উন্নয়নে সিবিই প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

আগস্ট 10, 2025

শাজাহান খন্দোকার গর্ভবতী নারী, প্রসূতি মা, ০-৩৬ মাস বয়সী শিশু ও কম জন্ম ওজনের শিশুর পুষ্টিসেবা উন্নয়নে কুড়িগ্রামের উলিপুরে “কমিউনিটি বেইজড এনগেজমেন্ট (সিবিই)” প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং জাতীয় পুষ্টিসেবার ব্যবস্থাপনায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা প্রদান করে ইউনিসেফ। সভায় […]

আইনশৃঙ্খলার অবনতিতে উদ্বেগকুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আগস্ট 10, 2025

মোঃ মশিউর রহমান বিপুল জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম বিজিবির কমান্ডিং অফিসার মাহবুব উল হক, সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার মেজর আহাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর নিজাম উদ্দিন, পাবলিক […]

কুড়িগ্রামে সৎ বাবার অমানবিকতা: পুকুরে ফেলে ৬ বছরের শিশু হত্যার চেষ্টা

আগস্ট 10, 2025

মাইদুল ইসলাম মামুন, বিশেষ প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সৎ বাবার হাতে ৬ বছরের এক শিশুকে পুকুরে ফেলে হত্যার চেষ্টা চালানো হয়েছে। তবে পথচারীর তাৎক্ষণিক বীরত্বে প্রাণে রক্ষা পেয়েছে সে। পুলিশ ইতোমধ্যে অভিযুক্ত সৎ বাবা মুরাদ হোসেনকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটে শনিবার (৯ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় এলাকায়। শিশুটির নাম তাসিন, বয়স […]