
মোঃ মাইদুল ইসলাম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার সোনাহাট শাখায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় এই চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের সহযোগিতায় কুড়িগ্রাম চক্ষু হাসপাতালের দুই জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ ছয় সদস্যের একটি মেডিকেল টিম চার শতাধিক নারী-পুরুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, পরামর্শ, চশমা প্রদান এবং চোখের ছানি অপারেশনসহ অন্যান্য সেবা প্রদান করে।
এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মাইক্রোফাইন্যান্স (দাবি) হোসেন মনসুর মাহমুদ, এলাকা ব্যবস্থাপক (দাবি) আবুল কালাম আজাদ, ডিভিশনাল কো-অর্ডিনেটর (লিড জেনারেশন) আব্দুল মোনায়েম খান, শাখা ব্যবস্থাপক (দাবি) সোনাহাট তুহিনুর ইসলাম, রিজিওনাল কো-অর্ডিনেটর (লিড জেনারেশন) কুড়িগ্রাম আল আমিন হোসেন প্রমুখ।
হোসেন মনসুর মাহমুদ বলেন, “ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ সমাজের সবচেয়ে দরিদ্র ও অবহেলিত মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখতেন। সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা আজ গ্রামাঞ্চলের সুবিধাবঞ্চিত চার শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দিচ্ছি।”
বলদিয়া ইউনিয়নের সতিপুরি এলাকার নুর আমিন বলেন, “অনেক দূর থেকে আসছি। ব্র্যাকের সেবা পেয়ে খুবই খুশি। অনেকেই বলে, এরকম ফ্রি চিকিৎসা সেবা এবং চশমা কেউ দেয় না।”
সোনাহাট ইউনিয়নের চৌধুরী বাজার এলাকার হাউসি বেগম বলেন, “খুব ভালো লাগছে, বাবা। চোখ পরীক্ষা করলো, কোনো টাকা নিলো না; চশমাও দিলো, তাও টাকা নিলো না। আল্লাহ আপনাদের ভালো করুক।”
আপনার মতামত লিখুন :