অধ্যক্ষকে সবুজাভ শুভেচ্ছা জানিয়ে কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজে গ্রীন ভয়েস-এর যাত্রা শুরু


hamarkur6 প্রকাশের সময় : অগাস্ট ১০, ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন /
অধ্যক্ষকে সবুজাভ শুভেচ্ছা জানিয়ে কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজে গ্রীন ভয়েস-এর যাত্রা শুরু

মাইদুল ইসলাম মামুন

পরিবেশ রক্ষায় দেশের বৃহত্তম তরুণ-নেতৃত্বাধীন পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস এখন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজেও আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে।
“যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে”– এই স্লোগানকে ধারণ করে একদল উদ্যমী ছাত্রী আজ থেকে নতুন শাখার সূচনা করেন।

শাখার প্রথম দিনেই গ্রীন ভয়েসের পক্ষ থেকে কলেজের সম্মানিত অধ্যক্ষ ও উপদেষ্টা কাজি শফিকুর রহমানকে জানানো হয় সবুজ শুভেচ্ছা। তিনি শুভেচ্ছা গ্রহণ করে ক্যাম্পাসকে সবুজ ও পরিবেশবান্ধব রাখতে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিবেশ সচেতনতার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েসের কেন্দ্রীয় সদস্য রাইসুল ইসলাম নোমান ও রবিউল ইসলাম রুবেল, জেলা সাধারণ সম্পাদক নুরনবী সরকার, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সভাপতি তহ্নি বণিক, উলিপুর উপজেলা শাখার সভাপতি সারফারাজ সৌরভ, সহ-সভাপতি আকতারুলসহ শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

সবুজ আন্দোলনের এই নবযাত্রায় উপস্থিত সকলে অঙ্গীকার করেন যে তারা শুধু ক্যাম্পাস নয়, আশপাশের সমাজকেও সবুজ, পরিচ্ছন্ন ও প্রাণবন্ত করে তুলবেন।