বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাসেবার পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন কায়কোবাদ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বৃহস্পতিবার কুড়িগ্রাম সদর হাসপাতাল পরিদর্শন করেছেন। এসময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে তিনি জরুরি বিভাগ, পুরুষ ও নারী ওয়ার্ড, বহির্বিভাগ, শিশু ও মাতৃসেবা ইউনিটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা কেন্দ্র ঘুরে দেখেন। হাসপাতালের সার্বিক পরিবেশ, পরিচ্ছন্নতা, চিকিৎসক ও নার্সদের উপস্থিতি, ওষুধ সরবরাহ এবং রোগীদের ভোগান্তির বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

বিজ্ঞাপন

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যার কথা শোনেন কায়কোবাদ। অনেক রোগী চিকিৎসক সংকট, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষায় ভোগান্তি এবং অতিরিক্ত রোগীর চাপের বিষয় তুলে ধরেন। এসব সমস্যা গুরুত্বের সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন তিনি।

এসময় হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও চিকিৎসকদের সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, সাধারণ মানুষ যেন সরকারি হাসপাতালে এসে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সবাইকে আন্তরিক হতে হবে। চিকিৎসাসেবার মান উন্নয়ন এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, জেলার সাধারণ মানুষ সরকারি হাসপাতালের ওপর নির্ভরশীল। তাই স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর, স্বচ্ছ ও মানবিক করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

পরিদর্শনের সময় হাসপাতাল স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। হাসপাতালের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ শেষে তিনি স্বাস্থ্যখাতের বিদ্যমান সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেন।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]

ফিড-ওষুধ ও বিদ্যুতের বাড়তি দামে চাপে কুড়িগ্রামের পোল্ট্রি খামারিরা

অক্টোবর 31, 2026

হুমায়ূন কবীর সূর্য | Hamar Kurigram ফিড, ওষুধ, বিদ্যুৎ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কুড়িগ্রামে পোল্ট্রি খামারিরা চরম সংকটে পড়েছেন। উৎপাদন খরচ বাড়লেও বাজারে ডিমের ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাঁদের। এতে জেলার পোল্ট্রি শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা ও শ্রমিকদের জীবিকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, কুড়িগ্রামে বর্তমানে ২৭৫টি […]