
শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশ ও নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্য নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’। আগামী ০২ মে ২০২৬ (শনিবার), সিলেট জেলা স্টেডিয়াম থেকে মাননীয় প্রধানমন্ত্রী একযোগে সারাদেশে এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করবেন।
এ উপলক্ষে কুড়িগ্রামে উদ্বোধনী অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), কুড়িগ্রাম জেলা শাখা একটি নির্দেশনামূলক নোটিশ জারি করেছে।
অনুষ্ঠানের সময়সূচি:
তারিখ: ০২ মে ২০২৬, শনিবার
সময়: দুপুর ২:৩০ ঘটিকা
স্থান: কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম
জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করতে জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
উক্ত নোটিশে স্বাক্ষর করেছেন জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোস্তাফিজার রহমান (মোস্তফা) এবং সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ।
উল্লেখ্য, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের বিকাশের সুযোগ করে দিতে দেশব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :