নিউজ ডেস্ক অনলাইন
কুড়িগ্রামে বাঙালির ঐতিহ্য তুলে ধরতে অভিনব উদ্যোগ হিসেবে প্রশাসনকে কলার পাতায় লেখা নবান্ন উৎসবের দাওয়াতপত্র প্রদান করেছে “রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন” কুড়িগ্রাম জেলা শাখা। আগামী ১লা অগ্রহায়ন ১৪৩২ বাংলা (১৬ নভেম্বর) রবিবার থেকে ধরলা ব্রিজসংলগ্ন এলাকায় নবান্ন উৎসব আয়োজনের লক্ষ্যেই এই বিশেষ আমন্ত্রণ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় কুড়িগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামানের হাতে কলার পাতায় লেখা নিমন্ত্রণ পত্র তুলে দেন সংগঠনটির আহ্বায়ক মোঃ মন্তাজ আলী ও সদস্য সচিব মোঃ রেজাউল করিম।
বিজ্ঞাপন
“রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন”–এর সদস্য সচিব মোঃ রেজাউল করিম জানান, কলার পাতায় নবান্ন উদযাপনের ঐতিহ্য বহু পুরোনো। নতুন ধানের চাল দিয়ে ভাত, পায়েস, পিঠা–পুলি পরিবেশন এবং কলার পাতায় বসে সবাই মিলে খাওয়া—এসবই বাঙালির গ্রামীণ সংস্কৃতির অংশ। তাই দাওয়াতপত্রও কলার পাতায় লেখার মাধ্যমে সেই ঐতিহ্যকে নতুনভাবে সামনে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, “আমরা সকল অতিথিদের কলার পাতায় লেখা নিমন্ত্রণ পত্র দিচ্ছি। আশা করি বাঙালির ঐতিহ্যবাহী উৎসবে কলার পাতার দাওয়াতপত্র প্রচলন আবারও জনপ্রিয় হবে।”
আসন্ন নবান্ন উৎসবকে ঘিরে কুড়িগ্রামজুড়ে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
পোস্ট টি পড়া হয়েছে : 481
বিজ্ঞাপন

নভেম্বর 4, 2026
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নভেম্বর 1, 2026
নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]

অক্টোবর 31, 2026
হুমায়ূন কবীর সূর্য | Hamar Kurigram ফিড, ওষুধ, বিদ্যুৎ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কুড়িগ্রামে পোল্ট্রি খামারিরা চরম সংকটে পড়েছেন। উৎপাদন খরচ বাড়লেও বাজারে ডিমের ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাঁদের। এতে জেলার পোল্ট্রি শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা ও শ্রমিকদের জীবিকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, কুড়িগ্রামে বর্তমানে ২৭৫টি […]