বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একক প্রার্থী ঘোষণা: কুড়িগ্রামের চার আসনেই প্রার্থী চূড়ান্ত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক | হামার কুড়িগ্রাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলের একক প্রার্থী ঘোষণা করেছে। প্রাথমিকভাবে দেশের ২৩৭টি আসনে প্রার্থী মনোনীত করেছে দলটি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলীয় সূত্র জানায়, প্রার্থীদের তালিকা চূড়ান্ত করার আগে বিভিন্ন পর্যায়ে যাচাই-বাছাই সম্পন্ন করা হয়েছে। ঘোষিত প্রার্থীদের মধ্য থেকে পরবর্তী ধাপে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের মাধ্যমে প্রয়োজনীয় সমন্বয়ও করা হতে পারে।

বিজ্ঞাপন

ঘোষিত তালিকায় কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনেই প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এরা হলেন—

কুড়িগ্রাম-১: সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান রানা।

কুড়িগ্রাম-২: জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ।

কুড়িগ্রাম-৩: বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সভাপতি তাসভির-উল-ইসলাম।

কুড়িগ্রাম-৪: রৌমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান জেলা আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আজিজুর রহমান।

প্রার্থীদের তালিকা প্রকাশের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজ ২৩৭ আসনে আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম। এরপর আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন সেই সমস্ত দলের সঙ্গে কথা বলে, যে সমস্ত আসন আমরা ঘোষণা করেনি তারা আসতে পারেন। অথবা আমাদের আসনও আমরা পরিবর্তন করতে পারি, এটা আমরা পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি। একইসঙ্গে আমরা বলতে চাই, এটা আমাদের সম্ভাব্য অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা।’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমদ, এজেডএম জাহিদ হোসেনসহ সাংগঠনিক সম্পাদক ও সহ সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।

দলীয় পর্যবেক্ষকরা মনে করছেন, কুড়িগ্রাম জেলার চারটি আসনেই দীর্ঘদিন সক্রিয় ও অভিজ্ঞ নেতাদের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় স্থানীয়ভাবে বিএনপি নতুন উদ্দীপনা পেয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 10

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]