
নিউজ ডেস্ক হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম শহরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও ওষুধ নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে দুই ফার্মেসিকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে কুড়িগ্রাম পৌর শহরের কলেজপাড়া এলাকার ‘আল্লাহর দান ফার্মেসি’কে স্যাম্পল ওষুধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দোকান থেকে জব্দ করা হয় ওই ওষুধগুলো।
এসময় ‘পপুলার ফার্মেসি’কে স্যাম্পল ওষুধ রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :