বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে চেতনানাশক খাইয়ে স্বর্ণ ও টাকা চুরি

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

দিদার আহমেদ জীবন | কুড়িগ্রাম

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে চেতনানাশক খাইয়ে একটি চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে ওই এলাকার ছক্কু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, গৃহকর্তা ছক্কু মিয়া (৫৫), স্ত্রী মোছা. মুসলিয়া বেগম (৪৫), মেয়ে রুমানা (১৮) ও ছোট ছেলে মাসুম (৮)— চারজনই গতকাল দিনের বেলা থেকেই মাথা ঘোরা ও ঘুম ঘুম ভাব অনুভব করছিলেন। মাগরিবের পর থেকে তারা গভীর ঘুমে অচেতন হয়ে পড়েন। রাত ১১টার দিকে স্থানীয় এক পল্লী চিকিৎসক এসে প্রাথমিক চিকিৎসা দিলেও পরবর্তীতে পরিবারের সবাই আরও গভীরভাবে অজ্ঞান হয়ে পড়েন।

বিজ্ঞাপন

এই সুযোগে রাত ৩টা থেকে ৪টার মধ্যে দুর্বৃত্তরা বাড়ির বেড়া কেটে ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে প্রায় আড়াই ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৬০ হাজার টাকা এবং একটি পুরনো সাইকেল নিয়ে যায়।

ফজরের নামাজের সময় গৃহকর্তা ছক্কু মিয়া জ্ঞান ফেরার পর দেখেন, দরজা খোলা, ঘরের জিনিসপত্র ছড়ানো ও আলমারির তালা ভাঙা অবস্থায় রয়েছে। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় জমায় এবং বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ধারণা করছেন, পূর্বপরিকল্পিতভাবে চেতনানাশক মিশ্রিত খাবার বা পানীয় খাইয়ে এ চুরির ঘটনা ঘটানো হয়েছে।

ভুক্তভোগী পরিবার দ্রুত তদন্ত করে দায়ীদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

ছক্কু মিয়া মূলত ধরণীবাড়ি বাকারা মধুপুর এলাকার বাসিন্দা। প্রায় তিন বছর আগে তিনি বর্তমান ঠিকানায় বসবাস শুরু করেন।

বিজ্ঞাপন

ট্যাগ: · · ·

আরও সংবাদ

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

উলিপুরে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জন আটক

নভেম্বর 3, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৪ হাজার ৬৯৫ টাকাসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটে উপজেলার পান্ডুল ইউনিয়নের পান্ডুল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে উলিপুর থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—পান্ডুল ইউনিয়নের আমভদ্রপাড়া গ্রামের দেলোয়ার হোসেন (৪৫), কুড়ারপাড় গ্রামের এনামুল […]

উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা

নভেম্বর 1, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে অবৈধভাবে ইলেক্ট্রোফিশিং পদ্ধতিতে মাছ শিকারের দায়ে দুই ব্যক্তিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। রোববার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সাহেবের আলগা ইউনিয়নের কাজিয়ার চর […]