বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

আলমগীর হোসাইন ।। চিলমারী

কুড়িগ্রামের চিলমারীতে রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল উত্তর খামার বাধের রাস্তার পাশে, অনলাইন ক্যাসিনো (জুয়া) খেলার সরঞ্জামসহ ২ যুবককে আটক করা হয়েছে, পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দিয়েছেন প্রশাসন।


মঙ্গলবার (২৬শে আগস্ট) রাত প্রায় ১টার দিকে, কাঁচকোল বাজারের দক্ষিণ দিকে “উপজেলা প্রশাসন ও চিলমারী মডেল থানা পুলিশের যৌথ অভিযানে” পৃথক পৃথক দুটি বাড়িতে অভিযান চালিয়ে। মোকলেছুর রহমানের ছেলে এস এম শিহাব মিয়া (২২) ও বারেক মিয়ার ছেলে আলামিন (২৪) নামের ২জনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত ১৩টি মোবাইল ফোন, ৩টি কম্পিউটার ও ১টি মনিটর জব্দ করা হয় বলে জানা যায়। পরে তাদের কে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চিলমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবুজ কুমার বাসক, বংগীয় প্রকাশ্য জুয়া আইনে সংশ্লিষ্ট ধারায় তাদের কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে বলে জানান। এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে, অনলাইন জুয়া (ক্যাসিনো) খেলার সময় তাদেরকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১১টি মোবাইল ফোন, ৩টি পিসি ও ১টি মনিটর জব্দ করা হয়েছে। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে, ২জনকে ১৫ দিনের বিনাশ্রমে কারাদন্ড প্রদান করা হয়। এবং আজকে তাদের ২জনকে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বাসক বলেন, বংগীয় প্রকাশ্য জুয়া আইনে সংশ্লিষ্ট ধারায় তাদের কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, “অনলাইন ক্যাসিনোসহ সকল ধরনের জুয়ার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে” বলে জানান তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

হাতের ভেতরে কাচ রেখেই সেলাই, এক মাস পর অস্ত্রোপচার; চিকিৎসকের দুঃখ প্রকাশ

নভেম্বর 4, 2026

চিলমারী প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা অবহেলার অভিযোগ তুলেছেন সাইদার মিয়া নামে এক ব্যক্তি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে ভাঙা কাচের আঘাতে তাঁর বাম হাত গুরুতর জখম হয়। অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর ক্ষতস্থানে সেলাই ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও হাতের ভেতরে থাকা কাচের টুকরো শনাক্ত করা হয়নি। পরে এক মাসের বেশি সময় যন্ত্রণা ভোগের পর […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]