
জাহিদ হাসান ।। উলিপুর
কুড়িগ্রামের উলিপুরে গভীর রাতে মাদক পাচারের চেষ্টাকালে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত উজ্জ্বল মিয়া (২৯) উপজেলার তবকপুর ইউনিয়নের সাদুল্যা সরকার পাড়া গ্রামের রুহুল আমীনের ছেলে।
জানা গেছে, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের খবর পায় উলিপুর থানা পুলিশ। এরপর অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ সাদুল্যা চাচীয়ার পাড় থেকে ২৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি উজ্জল মিয়াকে গ্রেফতার করে পুলিশ। উজ্জল দীর্ঘদিন থেকে মাদক পাচার ও ব্যবসা করে আসছিলো।
এবিষয়ে মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :