অনলাইন নিউজ ডেস্ক
কুড়িগ্রামের রৌমারীতে সিসি ক্যামেরা দিয়ে পাহারা দেওয়া একটি মাদক আখড়ায় টাস্কফোর্সের অভিযানে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার খাটিয়ামারী গ্রামে এ অভিযান চালানো হয়।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার জানান, অভিযানে বাড়িটি থেকে ৩৩০ পিস ইয়াবা, ১৫টি সিসি ক্যামেরা, একটি ডিভিআর, একটি মনিটর ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় মাদক কারবারি জাহের আলী ওরফে ফকির চাঁনের স্ত্রী মফিতা বেগম এবং নিজাম উদ্দিনকে আটক করা হয়। তবে মূল আসামি ফকির চাঁনকে আটক করা সম্ভব হয়নি।
টাস্কফোর্স সূত্রে জানা গেছে, নির্বিঘ্নে মাদক কারবার পরিচালনার জন্য বাড়ির চারপাশে সিসি ক্যামেরা স্থাপন করে পুলিশ ও প্রশাসনের গতিবিধি পর্যবেক্ষণ করা হতো।
বিজ্ঞাপন
ইউএনও উজ্জ্বল কুমার হালদার বলেন, “টাস্কফোর্সের অভিযানে মাদক উদ্ধার ও দুই অভিযুক্তকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের ব্যবস্থা নেওয়া হয়েছে।”
পোস্ট টি পড়া হয়েছে : 480
বিজ্ঞাপন

নভেম্বর 4, 2026
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নভেম্বর 3, 2026
কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারীতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ বোতল অফিসার চয়েস মদসহ মোঃ আলম মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটে উপজেলার ৪নং রৌমারী ইউনিয়নের রসুলপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে থানা পুলিশের একটি দল। পুলিশ জানায়, অভিযানে গ্রেফতার আলম মিয়ার বসতঘরের খাটের নিচ থেকে ৩৭৫ […]

নভেম্বর 3, 2026
রৌমারী প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী আদর্শ মহিলা কলেজে ১৯ জন শিক্ষক কর্মরত থাকলেও ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে অংশ নেওয়া ২৪ শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন। টানা দুই বছর প্রতিষ্ঠানটির শতভাগ শিক্ষার্থী ফেল করায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল অনুযায়ী, চরশৌলমারী আদর্শ মহিলা কলেজের […]