শনিবার, ৭ নভেম্বর ২০২৬info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, সার্বভৌমত্ব র‍্যালিতে সহস্রাধিক নেতাকর্মী

· প্রকাশ: · আপডেট:
কুড়িগ্রামে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, সার্বভৌমত্ব র‍্যালিতে সহস্রাধিক নেতাকর্মী
ফেসবুকে শেয়ার করুন

নানা বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জেলা বিএনপি। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) শহরে ‘সার্বভৌমত্ব’ র‍্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দসহ সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

দিবসটি উপলক্ষে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য ‘সার্বভৌমত্ব’ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। এ সময় বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিবসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

বিজ্ঞাপন

বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি তুলে ধরে বলেন, তৎকালীন রাজনৈতিক সংকটময় পরিস্থিতিতে সিপাহী-জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মেজর জেনারেল জিয়াউর রহমান মুক্ত হন এবং পরবর্তী সময়ে দেশের সার্বিক দায়িত্ব গ্রহণ করেন।

বক্তারা আরও বলেন, একদলীয় শাসনব্যবস্থার অবসান ঘটিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অপরিসীম। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক উন্নয়নে তাঁর অবদান ও ভূমিকা সংহত রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · ·

আরও সংবাদ

উলিপুরের স্বর্ণময়ী সরোবরে দীপদান, ধর্মীয় আয়োজনে অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা

উলিপুরের স্বর্ণময়ী সরোবরে দীপদান, ধর্মীয় আয়োজনে অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা

নভেম্বর ৫, ২০২৬

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দীপদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত উপজেলার স্বর্ণময়ী সরোবর (কাচারিপুকুর পাড়) এলাকায় শ্রীশ্রী গোবিন্দজিউ মন্দির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে উলিপুর উপজেলার সনাতনী ভক্তবৃন্দের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে আলোচনা সভা, শ্রীমদ্ভাগবত পাঠ ও […]

চাকরির প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগসহ একাধিক অভিযোগে এনসিপি নেতা জুয়েলকে শোকজ

চাকরির প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগসহ একাধিক অভিযোগে এনসিপি নেতা জুয়েলকে শোকজ

নভেম্বর ৫, ২০২৬

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। চাকরিতে নিয়োগের প্রলোভন দেখিয়ে অর্থ নেওয়ার অভিযোগসহ তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় দপ্তর। গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা […]

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর ৫, ২০২৬

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

Verified by MonsterInsights