
কুড়িগ্রামে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, সার্বভৌমত্ব র্যালিতে সহস্রাধিক নেতাকর্মী
নানা বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জেলা বিএনপি। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) শহরে ‘সার্বভৌমত্ব’ র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দসহ সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য ‘সার্বভৌমত্ব’ র্যালি বের করা হয়। র্যালিটি […]


