
ফুলবাড়ী প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ২০২৬ সালের আলিম পরীক্ষায় মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে একমাত্র জিপিএ-৫ অর্জন করেছেন মো. রবিউল আলম। তিনি উপজেলার শাহবাজার এ. এইচ. ফাজিল মাদরাসার শিক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলে তাঁর এ সাফল্যের বিষয়টি জানা যায়। রবিউল আলম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ফুলবাড়ী পূর্ব থানা শাখার সদ্য সাবেক সেক্রেটারি এবং সংগঠনটির একজন সাথী।
মাদরাসা সূত্রে জানা গেছে, ২০২৬ সালের আলিম পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে মোট ৮০ জন পরীক্ষার্থী নিবন্ধিত ছিলেন। তাঁদের মধ্যে ৭৪ জন পরীক্ষায় অংশ নেন। উত্তীর্ণ হয়েছেন ৩৬ জন। পাসের হার ৪৮ দশমিক ৬৫ শতাংশ। প্রতিষ্ঠানটি থেকে জিপিএ-৫ পেয়েছেন একজন—রবিউল আলম।
ফুলবাড়ী উপজেলায় মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে একমাত্র জিপিএ-৫ অর্জনের খবরে তাঁর সহপাঠী, শিক্ষক, শুভাকাঙ্ক্ষী ও সংগঠনের সহকর্মীরা অভিনন্দন জানিয়েছেন। তাঁর ভবিষ্যৎ শিক্ষাজীবনের সাফল্য কামনা করেছেন তাঁরা।
কুড়িগ্রামের সর্বশেষ সংবাদ
আপনার মতামত লিখুন :