
রৌমারী প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে জিঞ্জিরাম নদীতে ডুবে আব্দুল্লাহ (৬) ও নাঈম (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের বামনের চরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ বামনের চর এলাকার নুরুজ্জামানের ছেলে এবং নাঈম একই এলাকার নবীন চানের ছেলে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে শিশু দুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশের জিঞ্জিরাম নদীতে ডুবে যায়। পরে তাদের মৃত্যু হয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কুড়িগ্রামের সর্বশেষ সংবাদ
আপনার মতামত লিখুন :