বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

এম.এস স্কুল অ্যান্ড কলেজে ১ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram

কুড়িগ্রামের উলিপুরের ঐতিহ্যবাহী এমএস স্কুল অ্যান্ড কলেজের উন্নয়নে ১ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। আজ সকালে প্রতিষ্ঠানটি পরিদর্শনে গিয়ে তিনি এ ঘোষণা দেন।

পরিদর্শনকালে শিক্ষার্থীদের উদ্দেশে সালেহী এমপি বলেন, “তোমাদের জন্য ১ কোটি ৫৫ লাখ টাকা নিয়ে এসেছি। তোমরা খুশি তো?”

প্রতিষ্ঠানটির বিভিন্ন দাবি ও প্রত্যাশার প্রসঙ্গে তিনি বলেন, “তোমাদের প্রতিষ্ঠানের আরও অনেক দাবি আছে, অনেক প্রত্যাশা আছে। এই প্রত্যাশা করা খুব স্বাভাবিক।”

বিজ্ঞাপন

এমএস স্কুল অ্যান্ড কলেজের ঐতিহ্য তুলে ধরে তিনি বলেন, “এটি শতবর্ষী প্রতিষ্ঠান, ১০০ বছরের বেশি সময়ের এই স্কুল। উলিপুরের একেবারে সেন্টারে এর অবস্থান। সব দিক থেকে লোকজন সহজে এখানে আসতে পারে।”

প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও ফলাফল প্রসঙ্গে সালেহী এমপি বলেন, “এখানকার রেজাল্ট তুলনামূলক অনেক ভালো, যদিও আমার প্রত্যাশার মতো না।”

শিক্ষার্থীদের আরও মনোযোগ দিয়ে পড়াশোনার আহ্বান জানিয়ে তিনি বলেন, “তোমরা যে যে ক্লাসে পড়াশোনা করো, খুব ভালো করে পড়াশোনা করবে। তোমরা কি আমাকে কথা দিতে পারবা যে তোমরা খুব ভালো করে পড়াশোনা করবে?”

এ সময় শিক্ষার্থীদের কাছ থেকে ভালোভাবে পড়াশোনা করার প্রতিশ্রুতিও চান তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]

ফিড-ওষুধ ও বিদ্যুতের বাড়তি দামে চাপে কুড়িগ্রামের পোল্ট্রি খামারিরা

অক্টোবর 31, 2026

হুমায়ূন কবীর সূর্য | Hamar Kurigram ফিড, ওষুধ, বিদ্যুৎ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কুড়িগ্রামে পোল্ট্রি খামারিরা চরম সংকটে পড়েছেন। উৎপাদন খরচ বাড়লেও বাজারে ডিমের ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাঁদের। এতে জেলার পোল্ট্রি শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা ও শ্রমিকদের জীবিকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, কুড়িগ্রামে বর্তমানে ২৭৫টি […]