
ডেস্ক নিউজ
৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের লক্ষ্যে কুড়িগ্রামে জেলা পর্যায়ের খেলোয়াড় বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার হলরুমে আয়োজিত এ বাছাই পর্বে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা অর্ধশতাধিক দাবাড়ু অংশ নেন।
বাছাই পর্ব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা।

এ সময় বক্তব্য দেন দাবা প্রশিক্ষক মোজাহিদুল ইসলাম, সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী ঝিনুক, প্রধান শিক্ষক আব্দুল মালেক, সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব, শিক্ষক শামসুল আলম, ক্রীড়া সংগঠক শাহনুর আশরাফ জুয়েল, সংগীতশিল্পী আহসান হাবীব সজিবসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক কুদরত-এ-খুদা বলেন, মেধা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে দাবার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জেলা পর্যায় থেকে নতুন ও তরুণ প্রতিভাবান দাবাড়ু তুলে আনতে নিয়মিত এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা প্রয়োজন।
বাছাই পর্বে নির্বাচিত সেরা খেলোয়াড়েরা ৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের মূল পর্বে কুড়িগ্রাম জেলার প্রতিনিধিত্ব করবেন।
আপনার মতামত লিখুন :