বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ: কুড়িগ্রামে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে কুড়িগ্রামে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান” প্রতিপাদ্যকে সামনে রেখে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং সিভিল সার্জন অফিস, কুড়িগ্রামের বাস্তবায়নে রোববার সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় মাতৃদুগ্ধের উপকারিতা, নবজাতকের সুস্থ বৃদ্ধি ও বিকাশে এর অপরিহার্য ভূমিকা এবং মাতৃদুগ্ধ পান বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. আ. ন. ম. গোলাম মোহাইমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. আবু রায়হান। এছাড়া এসএসবিসি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার আব্দুল আজিজ মিয়া, ফ্রেন্ডশিপ, গুড নেইবারস, সেভ দ্য চিলড্রেন, ব্যুরো বাংলাদেশ, ব্র্যাকসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা এবং বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ও স্বাস্থ্যকর্মীরা অংশ নেন।

বিজ্ঞাপন

আলোচনায় বক্তারা বলেন, জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধুমাত্র মায়ের বুকের দুধ (এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং) খাওয়ানো নিশ্চিত করতে হবে। এরপর নির্ধারিত সময়ে পুষ্টিকর পরিপূরক খাবার শুরু করার পাশাপাশি দুই বছর বা তারও বেশি সময় পর্যন্ত মাতৃদুগ্ধ পান অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে মাঠপর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, প্রতিবছরের মতো এ বছরও ১ থেকে ৭ আগস্ট পর্যন্ত দেশব্যাপী বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হচ্ছে। সপ্তাহব্যাপী এ উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ: · · ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]

ফিড-ওষুধ ও বিদ্যুতের বাড়তি দামে চাপে কুড়িগ্রামের পোল্ট্রি খামারিরা

অক্টোবর 31, 2026

হুমায়ূন কবীর সূর্য | Hamar Kurigram ফিড, ওষুধ, বিদ্যুৎ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কুড়িগ্রামে পোল্ট্রি খামারিরা চরম সংকটে পড়েছেন। উৎপাদন খরচ বাড়লেও বাজারে ডিমের ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাঁদের। এতে জেলার পোল্ট্রি শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা ও শ্রমিকদের জীবিকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, কুড়িগ্রামে বর্তমানে ২৭৫টি […]