বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুড়িগ্রামে ছাত্রদলের সাত নেতাকে কারণ দর্শানোর নোটিশ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিউজ ডেস্ক অনলাইন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কুড়িগ্রাম জেলা শাখার শৃঙ্খলা রক্ষায় জোর তৎপরতা শুরু করেছে। সম্প্রতি জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিট পর্যায়ের সাতজন নেতার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।

নোটিশপ্রাপ্ত নেতারা হলেন:

বিজ্ঞাপন

১. মোঃ জিহাদ ফেরদৌস চমক, সহ-সমাজসেবা সম্পাদক, কুড়িগ্রাম জেলা ছাত্রদল
২. শ্রী বিষ্ণু চন্দ্র সেন, সদস্য সচিব, ফুলবাড়ী উপজেলা ছাত্রদল
৩. মোঃ খাইরুল ইসলাম, সদস্য সচিব, উলিপুর উপজেলা ছাত্রদল
৪. মোঃ ইয়াকুব সাদাৎ সাক্ষর, আহ্বায়ক, চিলমারী উপজেলা ছাত্রদল
৫. মোঃ মিনহাজুল ইসলাম সুমন, সদস্য সচিব, চিলমারী উপজেলা ছাত্রদল
৬. মোঃ জামিউল ইসলাম জনি, যুগ্ম আহ্বায়ক, চিলমারী উপজেলা ছাত্রদল
৭. হোসাইন মোহাম্মদ বিপ্লব, যুগ্ম আহ্বায়ক, চিলমারী উপজেলা ছাত্রদল

নোটিশে বলা হয়, সংশ্লিষ্ট নেতারা কেন সাংগঠনিকভাবে স্থায়ী শাস্তির সম্মুখীন হবেন না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহছান এবং সাধারণ সম্পাদক মোঃ হাসান জোবায়ের হিমেলের কাছে স্বশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এই নির্দেশনা প্রদান করেছেন জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশিক ইকবাল রাব্বী ও সহ-দফতর সম্পাদক আর্জা দ্বীপ সাহা (অর্ঘ্য দ্বীপ সাহা)।

ছাত্রদলের নেতৃবৃন্দ জানিয়েছেন, সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থে এই পদক্ষেপ নেয়া হয়েছে এবং দলের গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

কুড়িগ্রামে জাতীয়তাবাদী পেশাজীবী দলের ৩১ সদস্যের কমিটি গঠন

নভেম্বর 2, 2026

ডেস্ক নিউজ | Hamar Kurigram বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কুড়িগ্রাম জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট আংশিক নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও গণিত শিক্ষক এম. রশিদ আলীকে সভাপতি এবং SAIF Ltd. Dhaka-এর পরিচালক মো. আরিফ বিন খন্দকার (অপু)কে সাধারণ সম্পাদক করা হয়েছে। সোমবার (১ নভেম্বর) ঢাকায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী […]

নাগেশ্বরীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি ও সমাবেশ

অক্টোবর 28, 2026

​মোঃআবু সাঈদ ইসলাম, নাগেশ্বরী কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে নাগেশ্বরী উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। আনন্দ র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। অনুষ্ঠানে প্রধান […]