বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

প্রেমের বিচ্ছেদের রায় শুনে গ্রাম আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়া যুগল, পরে প্রেমিক গ্রেপ্তার

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি, রৌমারী উপজেলা

কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারী ইউনিয়ন পরিষদ চত্বরে প্রেমের সম্পর্ক বিচ্ছেদের রায় ঘোষণার পর আবেগঘন এক ঘটনার সৃষ্টি হয়। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত শুনে এক যুগল সবার সামনেই কান্নায় ভেঙে পড়েন এবং একে অপরকে জড়িয়ে ধরে বলেন, “তোমাকে ছাড়া বাঁচব না।” পরে পুলিশ এসে প্রেমিক কবির হোসেনকে (১৯) গ্রেপ্তার করে নিয়ে যায়।

গ্রেপ্তার কবির হোসেন রৌমারী সদর ইউনিয়নের পদ্ধারচর গ্রামের জাইদুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী।

শুক্রবার (৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই যুগলের আবেগঘন মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, তরুণ-তরুণী একে অপরকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদছেন। উপস্থিত লোকজন তাদের আলাদা করার চেষ্টা করলেও দীর্ঘ সময় ব্যর্থ হন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

জানা গেছে, গত ২৭ এপ্রিল ওই তরুণ-তরুণী বাড়ি থেকে বের হয়ে যান। এ ঘটনায় ৩ মে তরুণীর মা বাদী হয়ে কবির হোসেনসহ সাতজনের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন। পরে স্বজনরা তাদের খুঁজে বের করে বিষয়টি মীমাংসার জন্য রৌমারী ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে নিয়ে যান।

বিজ্ঞাপন

রৌমারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গ্রাম আদালতের বিচারক আব্দুর রাজ্জাক জানান, দুই পরিবারের সম্মতির ভিত্তিতে তাদের আলাদা থাকার সিদ্ধান্ত দেওয়া হয়। তবে সেই সিদ্ধান্ত মেনে নিতে রাজি ছিলেন না তরুণ-তরুণী। রায় ঘোষণার পর তারা আবেগপ্রবণ হয়ে একে অপরকে জড়িয়ে ধরেন।

তিনি আরও বলেন, কবির হোসেনের বিরুদ্ধে থানায় আগে থেকেই অপহরণ মামলা রয়েছে, বিষয়টি তার জানা ছিল না। মামলা সম্পর্কে অবগত থাকলে ইউনিয়ন পরিষদে এমন মীমাংসার উদ্যোগ নেওয়া হতো না।

রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) আরমান জানান, অপহরণ মামলায় এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কবির ও জুঁই আদালতের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তবে দুই পরিবার সেই সম্পর্ক মেনে না নেওয়ায় গ্রাম আদালতের মাধ্যমে তাদের বিচ্ছেদের সিদ্ধান্ত হয়। বর্তমানে কবির হোসেন কুড়িগ্রাম জেলা কারাগারে রয়েছেন। জানা গেছে, তাকে আজ কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হতে পারে।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 10

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]