বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ভুরুঙ্গামারীর মেহেদী হাসান মিঠু

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

অনলাইন নিউজ ডেস্ক

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নেপাল যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে জামাল ভূঁইয়ার দল। এ সফরের জন্য ঘোষিত ২৩ সদস্যের দলে জায়গা পেয়েছেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর ফুটবলার মেহেদী হাসান মিঠু।

ভুরুঙ্গামারী উপজেলা শহরের দর্জি ব্যবসায়ী বজলার রহমানের ছেলে মিঠু ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি অনুরাগী। দুই ভাইবোনের মধ্যে বড় তিনি। বোনের বিয়ের পর বাবা-মাকেই কেন্দ্র করে চলছে তাদের সংসার। স্থানীয় মাঠে বেড়ে ওঠা এই তরুণ ধীরে ধীরে পৌঁছে গেছেন জাতীয় দলের জার্সি গায়ে খেলার সুযোগে।

বিজ্ঞাপন

২০১২ সালে কারওয়ান বাজার প্রগতি সংঘের হয়ে ঢাকার ফুটবলে অভিষেক ঘটে মিঠুর। এক বছর পর বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়ে নিয়মিত ফুটবল খেলতে থাকেন। ২০১৮ সালে সেনাবাহিনীর হয়ে আন্তঃবাহিনী টুর্নামেন্ট জেতেন। একই বছরে চট্টগ্রাম আবাহনীর জার্সিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে তার প্রথম উপস্থিতি ঘটে।

মিঠু এর আগেও জাতীয় দলে ডাক পেয়েছিলেন, তবে দীর্ঘ বিরতির পর আবারও লাল-সবুজের হয়ে নাম লেখালেন তিনি। সর্বশেষ মৌসুমে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে লিগ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ডিফেন্ডার। বর্তমানে তিনি মোহামেডানেই খেলছেন এবং পাশাপাশি সেনাবাহিনীর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

১৯৯৪ সালের অক্টোবরে জন্ম নেওয়া মিঠু সেন্টার-ব্যাক, রাইট-ব্যাক ও লেফট-ব্যাক—তিন পজিশনেই সমান দক্ষ। তার ফুটবল ক্যারিয়ারে কাওরান বাজার পিএস, টিএন্ডটি ক্লাব মোতিজিল, মুক্তিযোদ্ধা সংসদ, বসুন্ধরা কিংসসহ বেশ কয়েকটি ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে।

নেপালের বিপক্ষে আসন্ন দুই ম্যাচেও বাংলাদেশ দলের রক্ষণভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন কুড়িগ্রামের এই ফুটবলার।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · ·

আরও সংবাদ

রৌমারীতে ঘোড়দৌড়ের ফাইনালে হাজারো দর্শক, অংশ নেয় ৫০ ঘোড়া

অক্টোবর 26, 2026

রৌমারী প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৫০টি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতা দেখতে দূরদূরান্ত থেকে হাজারো দর্শক সমবেত হন। রোববার (২৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের দক্ষিণ খঞ্জনমারা গ্রামে, কুটিরচর ইটভাটা-সংলগ্ন মাঠে এ আয়োজন করা হয়। পল্লী প্রাণিচিকিৎসকদের উদ্যোগে প্রতিযোগিতাটির আয়োজন করা হয়। ফাইনালে মোট পাঁচটি দৌড় অনুষ্ঠিত […]

উলিপুরে ১৬ দলের হাডুডু টুর্নামেন্ট ঘিরে উৎসবের আমেজ

অক্টোবর 26, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ তৈরি হয়েছে। নতুন প্রজন্মের কাছে গ্রামীণ খেলাধুলার ঐতিহ্য তুলে ধরতে শুরু হয়েছে হাডুডু টুর্নামেন্ট-২০২৬। এতে উলিপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার ১৬টি দল অংশ নিচ্ছে। রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর বাজার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। আয়োজন করেছে নতুন […]

উলিপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বকুলতলা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

অক্টোবর 16, 2026

টাইব্রেকারে বেপারীপাড়া স্পোর্টিং ক্লাবকে ৫–৪ গোলে হারিয়েছে দলটি নুর মোহাম্মদ রোকন, উলিপুর (কুড়িগ্রাম) কুড়িগ্রামের উলিপুরে নারিকেলবাড়ী অনুসন্ধান সংগঠনের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় নারিকেলবাড়ী পণ্ডিত মহিরউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে বেপারীপাড়া স্পোর্টিং ক্লাবকে টাইব্রেকারে ৫–৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বকুলতলা স্পোর্টিং ক্লাব। নির্ধারিত ৯০ মিনিটে দুই দলই কয়েকটি […]